ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ

ওয়াশিংটনে কিউবার দূতাবাসে রোববার রাতে এক ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বার্তায় ব্রুনো রদ্রিগেজ বলেন, ‘এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মেরেছে। এতে সেখানের কোন কর্মী হতাহত হয়নি।খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোয় ওয়াশিংটনে কিউবার মিশন […]

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশি গ্রেফতার

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। থাই সংবাদমাধ্যম দ্য থাইগার সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।খবরে বলা হয়েছে, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।দ্য থাইগার জানিয়েছে, গ্রেফতার হওয়া […]

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে এখনো নিখোঁজ ১১০০ লোক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দুই সপ্তাহ পর এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১১শ’ লোক। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।এদিকে এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে।যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে হাওয়াইয়ের এ দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে।মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে।পর্যটক শহর লাহাইনায় ১২ […]

ঘণ্টা কয়েক বাদেই চাঁদে অবতরণ করবে ভারতের চন্দ্রযান-৩

ঘণ্টা কয়েক মধ্যে চাঁদের মাটিতে অবতরণ করতে যাচ্ছে ভারতের চন্দ্রযান-৩। আজ বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযানটি চাঁদে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। চাঁদে অবতরণে এটি ভারতের দ্বিতীয় প্রচেষ্টা। খবর রয়টার্স।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তথ্যমতে, চন্দ্রযানটির ল্যান্ডার ’বিক্রম’ বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার […]

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে কানাডার অর্থমন্ত্রীকে জরিমানা

সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর দায়ে শাস্তির মুখে পড়লেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে জরিমানার মুখে পড়েছেন তিনি। তাকে ২৭৩ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে।রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই শাস্তির মুখে পড়েছেন তার নিজ প্রদেশেই। যদিও কানাডার এই অর্থমন্ত্রীর নিজের কোনও গাড়ি নেই। ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ […]

ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান জিনপিংয়ের

ন্যায্য বিশ্ব ব্যবস্থা গঠনে বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কোনো ‘ব্লক দ্বন্দ্ব’ তৈরির শক্তি প্রতিযোগিতার ইচ্ছা চীনের নেই জানিয়ে তিনি বলেন, আধিপত্যবাদ চীনের ডিএনএতে নেই। খবর-আল জাজিরার।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের শুরুতে মঙ্গলবার এক বিজনেস ফোরামে তার পক্ষে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং […]

ভারতের মিজোরামে রেলওয়ে সেতু ধসে ১৭ শ্রমিক নিহত

ভারতের মিজোরামে রেলওয়ে সেতু ধসে ১৭ শ্রমিক নিহতভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে।আজ বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির এ দুর্ঘটনা ঘটে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর […]

দেশে ফিরেই গ্রেফতার সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন

১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর নিজ দেশে ফেরার পরপরই গ্রেফতার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুর থেকে নিজস্ব বিমানে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে জড়ো হন শত শত সমর্থক।দেশে ফেরার পর রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন থাকসিন। এর কিছুক্ষণ পরই পুলিশ তাকে সুপ্রিম কোর্টে নিয়ে […]

হাওয়াইয়ে দাবানলে মৃত ১১৮, ঘটনাস্থলে বাইডেন

দাবানলে কার্যত তছনছ হয়ে গেছে হাওয়াই দ্বীপপুঞ্জ। সোমবার সেখানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।দুই সপ্তাহ আগে ভয়াবহ দাবানলে শতাধিক প্রাণ গেছে হাওয়াইয়ে। এখনো পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৮৫০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে সোমবার হাওয়াইয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে সেখানে গেছেন তার স্ত্রী জিল বাইডেন। ৮৫ শতাংশ এলাকা […]

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করতে চলেছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশিদের জন্য এই প্ল্যাটফর্মটি চালু করবে দেশটি।এর মাধ্যমে বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছে দেশটি। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আগামী বৃহস্পতিবার ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করবে […]