জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িং ড্রিমলাইনার

ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আকাশে ওড়ার মাত্র তিন সেকেন্ডের মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যাওয়ায় দুটি ইঞ্জিনই শক্তি হারিয়ে ফেলে বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িংয়ের ওই ড্রিমলাইনার বিমনে বিধ্বস্তের ঘটনায় উড়োজাহাজের […]

পাওয়ার ব্যাংক নিয়ে মালদ্বীপের ফ্লাইটে কড়াকড়ি

মালদ্বীপে পরিচালিত সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা আইল্যান্ড এভিয়েশন।রবিবার (১৩ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে।সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী, ক্রু এবং বিমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে সম্ভাব্য অগ্নিকাণ্ড […]

পাকিস্তানে ৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা

পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে ঘটেছে এই ঘটনা। বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের বের করে আনে। এরপর এক এক করে নয়জন যাত্রীকে […]

ইরানের পারমাণবিক কর্মসূচির রাজনৈতিক সমাধান খুঁজতে সক্রিয়ভাবে কাজ করছে রাশিয়া

ইরানের পারমাণবিক কর্মসূচির রাজনৈতিক সমাধানের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে রাশিয়া। বৃহস্পতিবার (১০ জুলাই) উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের এ কথা বলেছেন।জ্যেষ্ঠ রুশ কূটনীতিক উল্লেখ করেন, ‘রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত প্রতিটি সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে। প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে আমরা ওয়াশিংটন, তেহরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাসহ সকল পক্ষের সগে সমন্বিত কাজ চালিয়ে […]

ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘের বিশেষ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

গাজায় যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়নের সমালোচনা ও গণহত্যার নথিপত্র প্রস্তুত করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি আলবানিজের বিরুদ্ধে ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের অভিযান’ পরিচালনার অভিযোগ আনেন।আল […]

ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হতচকিত ইসরায়েল-আমেরিকা

সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বড় পরিসরের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে, যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে, হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়।ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হুথি বাহিনী […]

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে আলাপকালে ট্রাম্পের হাতে একটি মনোনয়নপত্র তুলে দেন নেতানিয়াহু।বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন সব দেশ খুঁজে বের করতে কাজ করছে, যারা ফিলিস্তিনিদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।মনোনয়নপত্র […]

শপথ করেছি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেব না: নেতানিয়াহু

রাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতেই পারে। সে ক্ষমতা তাদের থাকা উচিত, কিন্তু তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না। ইসরাইল শপথ করেছে যে, কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের […]

ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক আজ, এ সপ্তাহেই চুক্তির আশা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘এ সপ্তাহেই চুক্তি’ হতে পারে।অন্যদিকে রবিবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার শুরু হয়। আলোচনার লক্ষ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতা […]

ট্রাম্পকে টেক্কা দিতে নতুন রাজনৈতিক দল আনছেন ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে গত ২৮ মে তার প্রশাসন থেকে বেরিয়ে গেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ওঠে, রাজনীতির মাঠ ছাড়ছেন না বর্তমান বিশ্বের অন্যতম এ শীর্ষ ধনকুবের; এমনকি গঠন করতে পারেন নতুন একটি রাজনৈতিক দলও। এবার সত্যিই নতুন রাজনৈতিক দল নিয়ে আসার […]