রাশিয়ার ওপর বিভিন্ন পণ্য রপ্তানি নিষিদ্ধ : বিশ্বজুড়ে খাদ্য সংকটের ঝুঁকি

ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার ওপর বিভিন্ন পণ্য রপ্তানি নিষিদ্ধে বিশ্বের খাদ্য বাজারে প্রায় সবকিছুর দাম বাড়ছে। ফলে খাদ্য সংকটের ঝুঁকিতে ধনী-গরিব সব দেশ।নিষিদ্ধ ঘোষণার মধ্যে রয়েছে, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের উপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমাদনি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার জ্বালানির উপর অনেকাংশে নির্ভরশীল ইউরোপও ধাপে ধাপে […]
ভারতের বিধানসভা নির্বাচন, পাঞ্জাবে এগিয়ে এএপি, উত্তর প্রদেশে বিজেপি

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল আটটা থেকে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া ও মনিপুরে ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোটের চেয়ে জোরালোভাবে এগিয়ে রয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। আর পাঞ্জাবে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)।চারটি […]
লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম এর সহায়তায় দেশে ফিরেছেন। লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে তারা দেশে ফেরেন।লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে […]
ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া : হোয়াইট হাউস

ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলার পরিকল্পনা করতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি জেন পিসাকি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র জৈব ও রাসায়নিক অস্ত্রের ল্যাব পরিচালনা করছে বলে রাশিয়া যে দাবি করেছে তা অযৌক্তিক। তিনি বলেন, এ মিথ্যা দাবি […]
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৩ হাজার মার্কিনি

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের আজ রবিবার ১১তম দিন। সময় যত গড়াচ্ছে লড়াই আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক মার্কিনি প্রস্তুত। রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনেীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে যান এসব স্বেচ্ছাসেবক।যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের এক প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে […]
ইউক্রেনের যুদ্ধের বড় প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে : আইএমএফ

ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।শনিবার সংস্থাটি থেকে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, সংঘর্ষ বাড়তে থাকলে অর্থনৈতিক ক্ষতি হবে আরও বিধ্বংসী। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে এবং ব্যাপক সংখ্যক শরণার্থী আশেপাশের দেশগুলোতে পাড়ি […]
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে।জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় […]
ভারতে সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে চার সহকর্মীকে হত্যা করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবল। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলও নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটেছে পাঞ্জাব রাজ্যের অমৃতসরের খাসা গ্রামে। জানা গেছে, ওই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিএসএফ সদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বিএসএফ সূত্রে জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ […]
বেলারুশ ছাড়া সব আন্তর্জাতিক রুটে রাশিয়ার ফ্লাইট বাতিল ঘোষণা

আন্তর্জাতিক সব রুটে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট।আগামী ৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি, সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে। এ ক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে অভ্যন্তরণীয় রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে।এর আগে রাশিয়ার বেসামরিক […]
ইউক্রেনে ফের অভিযান শুরু করল রাশিয়া

মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার জন্য ঘোষণা করা হয়েছিল যুদ্ধবিরতি, সেটিও শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। ইউক্রেনের ঘাড়ে দোষ চাপিয়ে ফের পূর্ব ইউরোপের এই দেশটিতে অভিযান শুরুর কথা জানিয়েছে রাশিয়া। যুদ্ধের দশম দিনে ইউক্রেনের সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে উদ্ধারের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল। তবে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়া ও ইউক্রেন […]