রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৪২ বার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে।জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা লিটন বিশ্বাসকে গুলি করে হত্যা করে। ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন তিনি। তার মরদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, লিটন বিশ্বাস ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে যায়। দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বলেন, ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তার ছবিও পাঠিয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories