ঋত্বিকের হাতে হাত রাখা কে এই রহস্যময়ী?

সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনের ডিভোর্স হয়েছে ২০১৪ সালে। এর পর থেকে ৬ বছর ধরে দুজনেই সিঙ্গেল! তবে প্রায়ই তাদের একসঙ্গে দেখা গেছে এবং ‘বন্ধু’র মতো দুজন একে অপরের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন। এদিকে হুট করে এক ‘অচেনা রমনী’র হাত ধরে একটি রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা গেছে ঋত্বিক রোশনকে। শনিবার (২৯ […]

গ্রুপপর্ব থেকে দলের বিদায়ে ঘানার কোচ বরখাস্ত

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার আটদিন পর জাতীয় ফুটবল দলের কোচ মিলোভান রায়েভাচকে বরখাস্ত করেছে ঘানা। এবারের নেশন্স কাপে নবাগত কমোরসের বিপক্ষে ৩-২ গোলের হতাশাজনক পরাজয়ে টুর্নামেন্ট থেকে  বিদায় নিশ্চিত হয় ঘানার। ওই ম্যাচটি শেষ হবার তিন দিন পর ৬৮ বছর বয়সী সার্বিয়ান কোচের ভবিষ্যত নিয়ে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) প্রথম আলোচনায় বসে।  […]

ভারতে একদিনে মৃত্যু ৮৯৩, সংক্রমণ আড়াই লাখের নিচে

ভারতে করোনার সংক্রমণ নিম্নমুখী। গত তিনদিনের চেয়ে অল্প হলেও আজ রবিবার (৩০ জানুয়ারি) সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। অন্যদিকে দৈনিক প্রাণহানি পৌঁছেছে প্রায় ৯০০ জনে। একই সঙ্গে কিছুটা বেড়েছে সুস্থতা ও সংক্রমণের হার। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট […]

ইয়েমেনে ২ হাজার শিশুযোদ্ধা নিহত

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নিয়োগ করা দুই হাজার শিশু নিহত হয়েছে। যুদ্ধক্ষেত্রে তারা নিহত হয়। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। রোববার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।শনিবার নিরাপত্তা পরিষদের এক বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, হুথি বিদ্রোহীরা তাদের মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছেন। তাছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে […]

রাশিয়া আক্রমণ করলেও সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ন্যাটোর

রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ন্যাটো। রোববার এক বিবৃতিতে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এমন মন্তব্য করেছেন। ন্যাটোর সদস্য দেশ নয় ইউক্রেন।রাশিয়া আক্রমণ চালালে ন্যাটো সেনাদের ইউক্রেনে মোতায়েন করা হবে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে ন্যাটোর মহাসচিব জানান তেমন পরিকল্পনা নেই। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো সেনা […]

ইউক্রেন নিয়ে উত্তেজনা, আয়ারল্যান্ড উপকূলে মহড়া চালাবে না রাশিয়া

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আয়ারল্যান্ড উপকূলে নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে সে মহড়া অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। এর আগে ওই মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডাবলিন। রোববার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ফেব্রুয়ারির ৩-৮ তারিখ আয়ারল্যান্ড উপকূল থেকে ২৪০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় মহড়াগুলো অনুষ্ঠিত হওয়ার কথা […]

পূর্ব ইউরোপে শিগগিরই সেনা পাঠাচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে খুব শিগগিরই সেখানে স্বল্পসংখ্যক সেনা মোতায়েন করতে যাচ্ছে।  ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি জোরদারের প্রেক্ষিতে উত্তেজনা বাড়ায় মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এ ঘোষণা দেন।  ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে ফিরে বাইডেন সাংবাদিকদের বলেন, পূর্ব ইউরোপ ও ন্যাটোর দেশগুলোয় আমি স্বল্পসংখ্যক সেনা পাঠাচ্ছি। যুক্তরাষ্ট্র মূলত পশ্চিম ইউরোপে হাজার হাজার সেনা মোতায়েন করে […]

অনলাইনে চালান মাদকের কারবার, দাউদের দলে নতুন ‘লেডি ডন’!

মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড বললেই দাউদ ইব্রাহিমের নামটাই আগে উচ্চারিত হয়। এক সময় শহরের যে সব এলাকায় দাউদের দাদাগিরি চলত, মুম্বাইয়ের সেই ডোংরি এলাকা এখন সামলাচ্ছেন বছর বাইশের এক তরুণী। এই এলাকা থেকেই গোটা মুম্বাইয়ে নেটওয়ার্ক চালান তিনি।নাম ইকরা কুরেশি। মুম্বাইয়ের যে এলাকা থেকে অপরাধ জগতের নেটওয়ার্ক পরিচালনা করা হয়, ইকরা সেই এলাকাতেই মাদকের ব্যবসা করে নিজের […]

ইউরোপে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র-ন্যাটো মস্কোর প্রধান দাবিকে গ্রাহ্য করেনি: পুতিন

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোর প্রধান দাবিকে গ্রাহ্য করেনি অভিযোগ করে আগের অবস্থানে অনড় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। শুক্রবার (২৮ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে পুতিন বলেছেন, ওয়াশিংটন ও ন্যাটোর কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। পুতিন-ম্যাক্রোঁর ফোনালাপ প্রসঙ্গে […]

পশ্চিমা বিশ্বকে ভীতি না ছড়ানোর আহ্বান জেলেনস্কির

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে পশ্চিমা বিশ্বকে অহেতুক ভীতি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। শুক্রবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমাদের সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। ইউক্রেনে যে কোনো সময় হামলা হতে পারে, এ ধরনের কথা বলায় আমাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে। […]