ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা

যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে প্রদান করবে। বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে।পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো রাশিয়ার নির্মম ও নৃশংস হামলা ঠেকাতে  কিয়েভের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা […]

সৌদি আরবকে কঠোর ভাষায় ইরানের হুমকি

মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বৈরিতা। সাম্প্রতিক সময়ে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর চির বৈরি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এরই ধ্যেই বুধবার সৌদি আরবকে কড়া ভাষায় হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, ইরানের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করছে সৌদি আরব।ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মন্ত্রী ইসমাইল খাতিব সৌদি […]

মালদ্বীপে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী। এদের মধ্যে ৯ জনই ভারতীয়। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মালে শহরের ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে অভিবাসী নারী শ্রমিকরা […]

ব্রিটিশ রাজাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়েছেন এক ব্যক্তি। ঘটনার সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ।বুধবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের ইয়র্কে এ ঘটনা ঘটে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, চার্লস ও ক্যামিলা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাদের পাশ দিয়ে উড়ে মাটিতে পড়ে যায় চারটি ডিম। তবে এতে তাদেরকে খুব একটা বিচলিত […]

আফ্রিকান বংশোদ্ভূত প্রেমিকের হাত ধরে সিংহাসন ছাড়লেন নরওয়ের রাজকুমারী

নাম তার মার্থা লুইস, স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের রাজকুমারী। আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান ডুরেক ভেরেট নামের বাগদত্তের হাত ধরে সিংহাসন ত্যাগ করেছেন। উদ্দেশ্যে, বাগদত্তের সঙ্গে যৌথভাবে বিকল্প ওষুধ ব্যবসায় মনোনিবেশ করবেন তিনি। মঙ্গলবার নিজের সিদ্ধান্তের কথা রাজপরিবারকে জানান মার্থা।মার্থা লুইসের বয়স ৫১ বছর। বাগদত্তা ডুরেক ভেরেটের বয়স ৪৭। ডুরেক একজন স্বঘোষিত ‘শ্যামন’ (আধ্যাত্মিক গুরু)। হলিউডে ডুরেক ব্যাপক […]

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মাগিন্দানাও প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রী নাগিব সিনারিমবো ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এগিয়ে আসতে থাকা ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে প্রবল বর্ষণ হচ্ছে, এতে মাগিন্দানাও প্রদেশের দুটি শহর বন্যা ও ভূমিধসের শিকার হয়েছে। […]

মঙ্গলে আছড়ে পড়া উল্কার আঘাতে কেঁপেছে গ্রহটি : নাসা

মঙ্গল গ্রহ পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা বলেছেন, গত বছরের ২৪ ডিসেম্বর মঙ্গল গ্রহে একটি উল্কার আঘাতে ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল এবং ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মার্স রিকনেসান্স অরবিটার এটির ক্রেটারের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল।চার বছর আগে মঙ্গলে অবতরণ করা নাসার ইনসাইট স্পেসক্রাফট ২০২১ সালের ২৪ ডিসেম্বর এই উল্কার আঘাতে মঙ্গলপৃষ্ঠে সৃষ্ট ৪ মাত্রার ভূকম্পনের রেকর্ড ধারণ […]

১০ বছর মেয়াদি বালির ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া

ভ্রমণ আগ্রহীদের অন্যতম গন্তব্য ইন্দোনেশিয়ার বালি। পাহাড়-সমুদ্র-ঐতিহ্য-সংস্কৃতি মিলিয়ে প্রতি বছর হাজারো পর্যটক সেখানে ভিড় করেন।  বালিতে ভ্রমণের পাশাপাশি যেসব পর্যটক ওখানে থাকতে আগ্রহী তাদের জন্য নতুন ভিসা সুবিধা নিয়ে আসছে দক্ষিণ এশিয়ার দেশটি।  ইন্দোনেশিয়ার অভিবাসন মন্ত্রণালয় দেশটিতে বিদেশিদের সর্বোচ্চ ১০ বছর থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করেছে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানানো […]

চীনের উহানে আবারও লকডাউন শুরু

চীনের যে উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেই শহরটিতে সংক্রমণ বাড়ায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত উহান জেলার আট লাখের বেশি বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে বিশ্বে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। পরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে উহানে দীর্ঘ দিন লকডাউন […]

পশ্চিমারা বিপজ্জনক ও নোংরা খেলায় মেতেছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হয়েছে। কারণ পশ্চিমা অভিজাতরা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বৈশ্বিক আধিপত্যের অনিবার্য বিপর্যয় রোধের চেষ্টা করছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দীর্ঘ সময়ের জন্য জনসম্মুখে হাজির হয়েছিলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এই অভিযানের জন্য কোনও অনুশোচনা নেই। তিনি […]