তুরস্কের কাছে রাশিয়ার অভিযোগ

ইউক্রেনের সেনারা তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করছে। এ নিয়ে আঙ্কারার কাছে অভিযোগ জানিয়েছে মস্কো। শুক্রবার গণমাধ্যমে ব্রিফিংয়ে তুরস্কের কর্মকর্তারা বলেন, আঙ্কারা মস্কোকে বলেছে, তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বেকার প্রযুক্তি একটি প্রাইভেট কোম্পানি। ইউক্রেন ড্রোন এবং এ সংক্রান্ত যন্ত্রাংশ যুদ্ধের পূর্বে কিনেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা সর্বোচ্চ কার্যকরভাবে বায়ারাকতার টিবি২ ড্রোন ব্যবহার […]
পাকিস্তানে মুম্বাই হামলার হোতা হাফিজ সাইদের ৩১ বছর কারাদণ্ড

মুম্বাই হামলার মূলহোতা, জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে দুটি মামলায় ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। একইসঙ্গে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করেছে আদালত।পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানায়, রায়ে আদালত হাফিজ যে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ করেছেন তাও দখল নেওয়ার নির্দেশ দিয়েছে। আগে একাধিকবার তাকে গ্রেফতার […]
কানাডায় ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা

কানাডায় কার্তিক বাসুদেব নামে ২১ বছর বয়সি ভারতীয় এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী টরন্টোর একটি পাতাল স্টেশনের প্রবেশপথের সামনে তাকে গুলি করা হয়। পুলিশ প্রাথমিক ভাবে ঘটনাটিকে দুর্বৃত্তদের হামলা বলেই মনে করছে।নিহত বাসুদেব কানাডার সেনেকা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।শেরবোর্ন […]
রেলস্টেশনে হামলা আরও একটি যুদ্ধাপরাধ : জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেল স্টেশনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ৫২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘটনায় একটি ‘দৃঢ় বৈশ্বিক প্রতিক্রিয়া’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার আক্রমনের মুখে বেসামরিক লোকরা পালিয়ে যাওয়ার জন্য এ স্টেশনে জড়ো হয়েছিলেন। শুক্রবারের এই মিশাইল হামলায় নিহতদের মধ্যে ৫ শিশুও রয়েছে উল্লেখ করে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি রাশিয়ার আরেকটি […]
রমজানে দেশবাসীকে ৫০ টন চাল উপহার কেইতার

পবিত্র রমজান উপলক্ষে নিজ দেশবাসীকে অন্তত ৫০ টন চাল উপহার দিলেন গিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক নাবি কেইতা। শুক্রবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। এর আগে গত রোববার গিনির ক্রীড়া সাংবাদিক মিলামিন টুরি এক টুইটবার্তায় জানান, গত বছর রমজানে নাবি কেইতা তার দেশের মুসলিমদের অন্তত ৩০ টন চাল উপহার দিয়েছিলেন। এই বছর আরো […]
শাহরুখের নতুন লুক ফাঁস !

কয়েক দিন আগেই স্পেন থেকে ফিরেছেন শাহরুখ। পাঠান সিনেমা শুটিং ছিল সেখানে। বলিউডপাড়ায় শোনা যাচ্ছিল, শাহরুখ শিগগিরই শুরু করবেন দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত সিনেমার দৃশ্যধারণ। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এ শিডিউলে শাহরুখের সঙ্গে যোগ দেবেন নয়নতারা। ১০ দিনের শুটিং শিডিউল রয়েছে মুম্বাইয়ে।যখন এ নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে মুম্বাইয়ের শুটিং সেট থেকে শাহরুখের […]
শ্রীলংকার জন্য ভক্তদের কাছে সাহায্যের আবেদন ইয়োহানির

১৯৮৪ সালে স্বাধীনতা অর্জনের পর সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটে পড়েছে শ্রীলঙ্কা। স্বাধীনতার পর এমন অর্থনৈতিক বিপর্যয় দেখতে হয়নি দ্বীপরাষ্ট্রটিকে। সরকারের অদূরদর্শী পরিকল্পনা, প্রকল্প আর বিদেশি ঋণের কারণেই নাকি সংকটে পড়েছে শ্রীলঙ্কা। ইতোপূর্বে দেশটির ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য ছাড়িয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সবমিলিয়ে চরম অস্থিরতা বিরাজ […]
টানা ৪১ দিন জুতা ছাড়া হাঁটতে হবে রাম চরণকে

টানা ৪১ দিন জুতা ছাড়া একদম খালি পায়ে হাঁটবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। কেন খালি পায়ে হাঁটবেন তিনি? অথচ তার ঝুলিয়ে এখন সাফল্যের কৃতিত্ব। তার অভিনীত ‘আরআরআর’ সিনেমাটির আয় ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি। অথচ এমন শুভক্ষণে জুতা না পরেই ঘুরছেন ছবিটির নায়ক। আরআরআর মুক্তির কয়েক দিন পরই জুতা ছাড়া হাঁটা শুরু হয় রাম […]
শেষ বল পর্যন্ত লড়ব: ইমরান খান

পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট নিয়ে জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সুপ্রিম কোর্টে ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ এবং পার্লামেন্টে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের পর টুইট বার্তায় তিনি দেশের জন্য শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে ইমরান খান টুইট বার্তা লিখেন, ‘আমি মন্ত্রিসভার […]
যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি কেতানজি

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বিচারপতি পদে কেতানজি ব্রাউন জ্যাকসনের মনোনয়ন নিশ্চিত করেছে দেশটির সিনেট। বৃহস্পতিবার ভোটে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেতানজি ব্রাউন জ্যাকসন এখন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে প্রথম আফ্রিকান-আমেরিকান বা প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোটাভুটির ঐতিহাসিক মুহূর্তটিতে সভাপতিত্ব করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কেতানজি ব্রাউন জ্যাকসনের পক্ষে ভোট […]