মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

রমজানে দেশবাসীকে ৫০ টন চাল উপহার কেইতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৩৩ বার

পবিত্র রমজান উপলক্ষে নিজ দেশবাসীকে অন্তত ৫০ টন চাল উপহার দিলেন গিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক নাবি কেইতা। শুক্রবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গত রোববার গিনির ক্রীড়া সাংবাদিক মিলামিন টুরি এক টুইটবার্তায় জানান, গত বছর রমজানে নাবি কেইতা তার দেশের মুসলিমদের অন্তত ৩০ টন চাল উপহার দিয়েছিলেন। এই বছর আরো ২০ টন বাড়িয়ে সর্বমোট ৫০ টন চাল দিলেন তিনি।

সাংবাদিক মিলামিন আরো বলেন, এই পবিত্র মাস উপলক্ষে নাবি কেইতা দ্বিতীয় বার তার উদারতা ও বদান্যতার কথা তুলে ধরলেন।

মিলামিন টুরি নিজের টুইটার একাউন্টে এই খবর শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী নাবির অসংখ্য ভক্ত তার এ অসামান্য বদান্যতায় মুগ্ধতা প্রকাশ করেছেন।

নাবি কেইতা জাতীয় দলে অধিনায়কত্ব করার পাশাপাশি ইংলিশ ক্লাব লিভারপুলে খেলেন। সূত্র : আলজাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories