গ্রিসে ট্রেন দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৫৭

গ্রিসের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।গ্রিক পুলিশের মুখপাত্র কনস্টানটিয়া দিমোগ্লিডু সাংবাদিকদের বলেন, ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। গ্রিক ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস জানিয়েছেন, শুক্রবারের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে।কীভাবে এবং কেন যাত্রীবাহী ট্রেনটি […]
ত্রিপুরায় আবার ক্ষমতায় বিজেপি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যে তিনটি রাজ্যে আজ বিধানসভার ভোট গণনা হয়েছে, তার সবগুলোতেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ভোটের আগে বা পরে করা জোটের সঙ্গীদের নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। এই রাজ্যগুলো হলো ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়।৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপি ও তাদের জোটসঙ্গী আইপিএফটি ৩৩টি আসন পেয়ে গরিষ্ঠতা অর্জন করেছে, যদিও তা গতবারের ৪৪ আসনের চেয়ে অনেকটাই কম। […]
আবারও শীর্ষ ধনীর তকমা হারালেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক শীর্ষ ধনী তালিকার শীর্ষ স্থান থেকে আবারও ছিটকে গেছেন। মাত্র দুই দিন (৪৮ ঘণ্টা) আগে (২৮ ফেব্রুয়ারি) ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলারের মালিক হয়ে তালিকার শীর্ষে ওঠে এসেছিলেন মাস্ক।সোমবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, দুই মাসেরও বেশি সময় পর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফের ফিরে […]
ঝড়, বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

তুষারঝড়, শিলাবৃষ্টি ও প্রচণ্ড শীতে চরম বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ঝড়ো আবহাওয়ার কারণে শনিবার লস অ্যাঞ্জেলেসের ৮৫ হাজার বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে তুষার জমে ভোগান্তি পড়েছে বহু মানুষ।ভারী তুষারপাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও আশপাশের মহাসড়কে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে রাজ্যের পরিবহন […]
আইএমএফের আরেক ‘কঠোর শর্ত’ মেনে নিল পাকিস্তান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ৬৫০ কোটি (৬ দশমিক ৬ বিলিয়ন) ডলার ঋণ পেতে সর্বোচ্চ চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। তবে ঋণ দেওয়ার আগে কঠিন কিছু শর্ত দিয়েছে আর্থিক সংস্থাটি।যার মধ্যে অন্যতম ছিল— কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বৃদ্ধি করতে হবে। আইএমএফের ঋণ না পেলে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে, এমন শঙ্কা থেকে সুদের হার […]
ইতালিতে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর মৃত্যু

ইতালির উপকূলীয় শহর ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলের ক্রোটোনে ভোরে নৌকা ডুবে কমপক্ষে ২৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। ইতালির মিডিয়া রোববার এ খবর জানিয়েছে।সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জীবিতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে সমুদ্রের উত্তাল অবস্থায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ন্যাটোর অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র সরবরাহ করে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য ন্যাটো সদস্যদের অভিযুক্ত করে বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছে।পুতিন বলেন, ‘তারা ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে। এটা সত্যিকার অংশগ্রহণ। আজ রোববার প্রচারিত রোশিয়া-১ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন।
নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা

আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৫ ফেব্রুয়ারি)। ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কোথাও কোথাও সহিংসতার খবর পাওয়া গেলেও নির্বাচন ভালোভাবেই সম্পন্ন করেছে দেশটির কমিশন। দেশটির ৮ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিয়েছে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা হতে পারে। এবারের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরাধিকারীর লড়াইয়ে […]
দক্ষিণ আফ্রিকায় নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির বাড়ি ফেনী জেলায়। স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন, ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ইসমাইল হোসেন (৩০), দাগনভূঞা উপজেলার দক্ষিণ জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের রাজু আহমেদ […]
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন।আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দুর্ঘটনার এ তথ্য জানিয়েছেন। তিনি […]