তদন্ত শুরু. নিউজিল্যান্ডে গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশ-ভারতের শ্রমিকরা

অস্থায়ী কর্মী ভিসায় নিউজিল্যান্ডে যাওয়া ১১৫ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে দীর্ঘদিন পরেও বেতনভুক্ত কোনো কাজ দেওয়া হয়নি তাদের। এ ছাড়া সবাইকে রাখা হয়েছিল অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে। সম্প্রতি এসব অভিযোগের তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।গত ১৭ আগস্ট নিউজিল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য […]
ইমরান খানের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগ

পাকিস্তানের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইমরান খানসহ তার তিন সহযোগী জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।পাকিস্তানি একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছরের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান। অভিযোগ উঠেছে, ইমরান খান সেটি ফাঁস করেছিলেন। […]
আত্মসমর্পণ করবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করতে চলেছেন তিনি। মঙ্গলবার পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের […]
বিজেপি মনে করে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ভারতীয় জনতা পার্টি বিজেপি মনে করে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু ও সুন্দর হবে। এবং তাদের একবাক্যে অভিমত- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়ে দেশের অগ্রগতি অভাবনীয়।ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাঁচ সদস্য ৬-৯ […]
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি ভবনে ২৫ জনের মৃত্যু

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশবাহিনী। উমানের একটি অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। হামলার পর রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয়দের বিতাড়িত ডিক্রি জারি করেছে রাশিয়া।৫১ দিন পর আবারও ইউক্রেনে রুশ […]
১০ দিনে তিউনিসিয়া উপকূলে ২১০ অভিবাসীর মৃত্যু

ইউরোপ যেতে গিয়ে তিউনিসিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকাডুবিতে গত ১০ দিনে অন্তত ২১০ অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির কোস্টগার্ড আরও ৪১ জনের লাশ উদ্ধার করেছে। তারা সবাই তিউনিসিয়ার সমুদ্রসীমা দিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা এমন তথ্য জানিয়েছে।এ বিষয়ে কোস্টগার্ড হুসেম এদিনি জেবাবলি বলেন, কয়েক দিন ধরে সাগরে […]
শস্য চুক্তি নিয়ে জাতিসংঘ প্রধান ও এরদোয়ানের ফোনালাপ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার টেলিফোনে কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য শস্য রপ্তানির চুক্তি নিয়ে আলোচনা করেছেন।জাতিসংঘ প্রধানের দপ্তরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘তারা ব্ল্যাক সি ইনিশিয়েটিভের কীভাবে উন্নতি ও মেয়াদ বাড়ানো যায় সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার বিষয়ে মতামত বিনিময় করেন।’বিবৃতিতে বলা হয়, এ দুজন বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য […]
তিউনিসিয়ার উপকূল থেকে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির এলিট নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হুসেম এদ্দিন জেবাবলি।তিনি বলেন, লাশগুলোতে পচন শুরু হয়েছে। সম্ভবত বেশ কয়েক দিন সমুদ্রের পানিতে ছিল এসব মরদেহ।এই নিয়ে গত ১০ দিনে নিজেদের জলসীমা ও সমুদ্রতীর থেকে ২১০ জন অভিবাসনপ্রত্যাশীর […]
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া পারমাণবিক চুক্তি বিশ্বকে অস্থিতিশীল করছে : রাশিয়া

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই চুক্তি কোরীয় উপদ্বীপে ইতোমধ্যে বিদ্যমান উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং সমগ্র বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (২৮ এপ্রিল) মস্কোতে এক সংবাদ সম্মেলনে তার দেশের অবস্থান তুলে ধরেন।জাখারোভা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন কিছু সামরিক কর্মসূচি […]
সৌদিতে এবার সামরিক পদেও নিয়োগ পাবেন নারীরা

সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক খাতে চাকরির আবেদন করতে পারবেন।সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রেখেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।সৌদি সরকারি গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, পুরুষ ও নারী উভয়ের জন্য বিভিন্ন সামরিক […]