রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি ভবনে ২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯২ বার

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ মধ্য ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশবাহিনী। উমানের একটি অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। হামলার পর রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয়দের বিতাড়িত ডিক্রি জারি করেছে রাশিয়া।
৫১ দিন পর আবারও ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ভোরের আলো ফোটার আগে রাজধানী কিয়েভ, মধ্যাঞ্চলীয় উমান এবং ডিনিপ্রো শহরে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় শহর উমানে একটি অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকেও বিস্ফোরণে প্রাণহানি হয়েছে।
হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এখনই রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়া জরুরী বলে জানিয়েছেন তিনি। টুইবার্তায় বলেছেন, তাদেরকে শুধু অস্ত্র দিয়ে থামানো যাবে না। স্যাঙ্কশন জোরদার করার আহ্বান জানান জেলেনস্কি।

রাশিয়ার ওপর পাল্টা চালাতে প্রস্তত ইউক্রেনের প্রশাসন। সামরিক বাহিনী ন্যাটোর দেয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে রুশ বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে মস্কো বলছে, তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালায় না। এছাড়া, প্রেসিডেন্ট পুতিন নতুন ডিক্রি জারি করেছেন। ডিক্রি অনুযায়ী ইউক্রেনের অধিকৃত অঞ্চলে কোনো নাগরিককে হুমকি মনে করলে তাকে বহিষ্কার করা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories