শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় ৩৭ জন নতুন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট দপ্তরে নতুন প্রতিমন্ত্রীরা প্রেসিডেন্টের কাছে শপথগ্রহণ করেছেন। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে রয়েছে। তবে এই মন্ত্রণালয়ে আইনপ্রণেতা রনজিথ সিয়ামবালাপিতিয়া ও শিহান সেমাসিংহে নতুন প্রতিমন্ত্রী […]

ভিয়েতনামে বারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বেড়ে ৩২

ভিয়েতনামে রাতের আঁধারে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। নিহতদের মধ্যে নারীরাও রয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে হো চি মিন সিটির কাছে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটে।বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়েছে, হো চি মিন সিটির কাছে দক্ষিণ […]

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৭ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে আরও কমলো অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার (৭ সেপ্টেম্বর) এর দাম কমে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। চীনে করোনাভাইরাস সম্পর্কিত লকডাউন, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুদের হার বৃদ্ধি এবং ইউরোপে অর্থনৈতিক মন্দার শঙ্কা জেঁকে বসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লষকেরা।বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বুধবার বাংলাদেশ সময় সকাল […]

ইয়েমেনে আল-কায়েদার হামলায় নিহত-২৭

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনে ফের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা দেশটির বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের ওপর হামলা চালালে ২৭ জন নিহত হয়।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হামলার ঘটনায় নিহতদের মধ্যে ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা এবং বাকি ছয় জন আল-কায়েদার ইয়েমেন শাখার সদস্য। ইয়েমেনের সরকার ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ওই […]

ভিয়েতনামে বারে আগুন, নিহত অন্তত-১২

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে রাতের আঁধারে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সরকারি ভিয়েতনাম বার্তাসংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে […]

গ্রিসের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি তুরস্কের

তুরস্কের সামরিক বিমানকে হয়রানি করার জন্য গ্রিস এজিয়ান সাগরের দ্বীপগুলোকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।বলকান দেশে সফরের সময় বসনিয়া ও হার্জেগোভিনার নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আঙ্কারা অনির্দিষ্টকালের জন্য এমন আচরণ সহ্য করবে না। তিনি আরও বলেন, ‘যখন সময় আসবে, হঠাৎ কোনো এক রাতে তুরস্ক […]

শেখ হাসিনার ভারত সফর বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করবে

চারদিনের সরকারি সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফর বাংলাদেশ-ভারতের মধ্যকার বহুমুখী সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফরে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেলওয়ে ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ […]

আফগানিস্তানে ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে আটজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। কুনার প্রদেশের গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ […]

৫ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

গুপ্তচরবৃত্তি ও হত্যাকাণ্ডের অভিযোগে পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে গাজার ক্ষমতাসীন হামাস। স্থানীয় সময় রোববার ভোরে ফায়ারিং স্কোয়াডে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা কারও নাম প্রকাশ করা হয়নি। এতে বলা হয়েছে, দুজনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে […]

ছুরি হামলা ভয়াবহ ও হৃদয়বিদারক : ট্রুডো

কানাডার কেন্দ্রীয় সাস্কাচুয়ান প্রদেশের পৃথক স্থানে ছুরি হামলায় ১০ জন নিহতের ঘটনাকে ভয়াবহ ও হৃদয়বিদারক বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় রবিবার টুইটবার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।রয়টার্স জানিয়েছে, রবিবার এসব ছুরি হামলার ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পলাতক সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজলেও এখনও আটক করতে পারেনি র‌য়্যাল কানাডা […]