চীনের কাছে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

হার দিয়ে জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ।আজ পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন চীনের ওয়াং ইউবো।পরের মিনিটে মোহাম্মদ ইসলামের ফিল্ড গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।দ্বিতীয় কোয়ার্টারে ২৬ মিনিটে মাহাদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে […]
অ্যাংজাইটি নাকি হার্ট অ্যাটাক? কোন লক্ষণে বুঝবেন

হঠাৎ বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভার লাগছে কিংবা মাথা ঘুরছে, এমন পরিস্থিতিতে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু এই উপসর্গগুলি কি শুধুই অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের কারণে হচ্ছে, নাকি এর নেপথ্যে রয়েছে হার্ট অ্যাটাক? বিষয়টি নিয়ে বিভ্রান্তি হওয়া স্বাভাবিক। কারণ দুই ক্ষেত্রেই বেশ কিছু উপসর্গ একে অপরের সঙ্গে মিলে যায়। বিশেষজ্ঞদের মতে, […]
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির অর্থায়ন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এ চুক্তি সই হয়।চীনের সিএমইসি গ্রুপ-এর উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে অর্থায়নের সঙ্গে যুক্ত রয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ডিবিএস, এনডিবি এবং ব্যাংক অফ চায়নাসহ বিভিন্ন আন্তর্জাতিক […]
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ

পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার শাশ্বত বার্তা নিয়ে আজ পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। দিনটি উদ্যাপন উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের মন্দিরগুলো সেজেছে পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তনে।দিনটি উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।হিন্দুধর্মানুসারে, ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে […]
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম নামে প্রতিবন্ধী নারী মারা গেছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালক রয়েছে বলে বাস যাত্রীরা জানায়। তবে তাদের নাম পরিচয় […]
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ৮টার পর মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, কে বা কারা মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি […]
সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা আগের অর্থবছরের ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। প্রধান বিদেশি শ্রমবাজারগুলোর বেশির ভাগ থেকেই রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।মন্ত্রী জানান, সৌদি […]
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নৌবাহিনীর এবং একজন বিমানবাহিনীর পাইলট। বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।নিহত পাইলটরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাঁদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। হোসেইন মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।তবে তিন পাইলট কোথায় মার্কিন হামলার শিকার […]
সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ

একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল রাখা সম্ভব? ভারত-পাকিস্তানের ৬৬ বছরের পুরোনো সিন্ধু পানি চুক্তি ঘিরে এখন এই প্রশ্নগুলোই সামনে এসেছে।২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী […]