সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের নাজিরপাড়াস্থ আলমগীর খানকাহ শরীফে হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সেখানে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ), সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমদ শাহ (ম.জি.আ) এবং আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরল আলম মঞ্জু।সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের […]
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুইজন আটক

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে […]
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হবে। লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।রবিবার (১৩ […]
মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান

মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেক মেয়ে উচ্চশিক্ষায় আসার আগেই ঝরে পড়ে। এই পরিস্থিতির পরিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও […]
১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। এরইমধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করেছে। সবমিলিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে।সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার […]
টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী

পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) থেকে টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন প্রবাসী সাংবাদিক ও বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী।ফোবানা সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ এবং সংগঠনটির ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে […]
মালদ্বীপের ফুভাহমুলাহ্ দ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প

প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে ফুভাহমুলাহ্ দ্বীপে বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন। গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ করা হয়েছে।প্রবাসীদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা সহজ, দ্রুত ও সাশ্রয়ীভাবে প্রদানের পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার […]
দুবাইয়ে যাত্রা শুরু করলো ‘ঢাকা ফুডস্টাফ’

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেরা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ঢাকা ফুডস্টাফ’। নতুন এই প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, তাজা শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে।রোববার, ১৩ সেপ্টেম্বর, শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটিকে বেলুন ও আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত করা হয়। দোকানের সামনে ও ভেতরে বিভিন্ন ধরনের তাজা শাকসবজি, ফলমূল […]
জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় মঙ্গলবার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেো রায়ের জন্য এই দিন ঠিক করেন।এর আগে গত ১৭ আগস্ট ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের […]
বিপিসির জ্বালানি আমদানিতে সেই পুরোনো বৃত্তের দাপট

সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো রয়ে গেছে—এমন অভিযোগ উঠেছে।বিপিসির দরপত্র, কার্যাদেশ ও সংশ্লিষ্ট নথি বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্ত কয়েকটি আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে বিপিসির পরিশোধিত জ্বালানি আমদানির বড় একটি অংশের কার্যাদেশও […]