সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

চট্টগ্রামের নাজিরপাড়াস্থ আলমগীর খানকাহ শরীফে হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর)​ সেখানে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ), সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমদ শাহ (ম.জি.আ) এবং আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরল আলম মঞ্জু।
সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিদুয়ান হৃদয় এবং আসহাব উদ্দিন তাজভীর কাদেরী।
​সাক্ষাৎকালে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত কার্যক্রম তুলে ধরে সংগঠনের প্রতিষ্ঠাতা রিদুয়ান হৃদয় বলেন, বর্তমানে দেশজুড়ে আমাদের প্রায় ৫ হাজারের অধিক স্বেচ্ছাসেবক অনলাইনে ইসলাম ও সুন্নিয়তের পাহারাদার হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের সুযোগ নিয়ে সাইবার স্পেসে ছড়ানো নানাবিধ ভ্রান্ত মতবাদ ও অপপ্রচার রোধে আমাদের এই তরুণ স্বেচ্ছাসেবীরা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে ডিজিটাল ঢাল হিসেবে কাজ করছে। সুস্থ ধারার ইন্টারনেট চর্চা এবং সাইবার সুরক্ষার মাধ্যমে ইসলামের শান্তি ও সম্প্রীতির প্রকৃত বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
​এ সময় হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এমন সময়োপযোগী ও আধুনিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান যে, সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশ টিমের এই মহতী কার্যক্রম সম্পর্কে তিনি অবগত আছেন এবং তিনি সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories