সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এর সঙ্গে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুইজন আটক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী মালদ্বীপের ফুভাহমুলাহ্ দ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প দুবাইয়ে যাত্রা শুরু করলো ‘ঢাকা ফুডস্টাফ’

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় মঙ্গলবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেো রায়ের জন্য এই দিন ঠিক করেন।
এর আগে গত ১৭ আগস্ট ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। সেদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories