বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে সাশ্রয়ী ‘চ্যাটজিপিটি গো’ চালু

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশসহ এশিয়ার ১৬টি দেশে নতুন ও সাশ্রয়ী প্যাকেজ ‘চ্যাটজিপিটি গো’ চালু করেছে ওপেনএআই। টেক ক্রাঞ্চ থেকে জানা যায় পাঁচ ডলারের থেকেও কম মূল্যের এই প্যাকেজের মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যের সংস্করণের তুলনায় দিনে দ্বিগুণের বেশি প্রম্পট ব্যবহার, ছবি তৈরি, এবং ফাইল বা ছবি আপলোডের সুবিধা পাবেন।ওপেনএআই জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার […]

ইতালিতে জনপ্রিয়তার শীর্ষে উঠছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট

ইতালিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা। ইতালিয় খাবারের সঙ্গে প্রতিযোগিতায় তারা এখন বেশ সফলভাবে নিজেদের জায়গা করে নিচ্ছেন।ইতালির বানিজ্য নগরী মিলানের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে গড়ে উঠেছে একাধিক বাংলাদেশি রেস্টুরেন্ট। অনেকে বিনিয়োগের সুবিধার্থে যৌথভাবে গড়ে তুলেছেন নিজেদের প্রতিষ্ঠান।তেমনি কয়েকজন উদ্যোগে হাজী বাবুল শরিফ, সৈকত হোসেন, ফরহাদ মুন্সি, মিথুন হাওলাদার, […]

বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

শরতেও দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা কমে দেশজুড়ে বইছে হিমেল হাওয়া। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী ৫ দিনের মধ্যে ২ দু’দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় দেশের সর্বোচ্চ […]

সড়কে মৃত্যুর আরেক নাম ‘এনা পরিবহন’ টঙ্গীতে এনা’র পরিবহনের বাস চাপায় অটো’র ৭ যাত্রী আহত

দেশের গুরত্বপূর্ণ মহা-সড়কগুলোর মধ্যে টঙ্গী কালীগঞ্জ নরসিংদী হয়ে সিলেটগামী পরিবহনগুলোর মধ্যে মৃত্যুর আরেক নাম বেপরোয়া এনা পরিবহনের যাত্রীবাহী বাস। এ বাসগুলোর চালকরা দক্ষ হলেও তারা অনেকটা বেপরোয়া হয়ে পরিচালনা করেন এনা পরিবহনের বাস। ফলে সড়ক বা মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই ঘটে দূর্ঘটনা। এতে করে হতাহতের ঘটনাও ঘটে হরহামেশাই। এনা পরিবহন কর্তৃপক্ষ বা চালকসহ বিভিন্ন কাউন্টারের […]

বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারে টঙ্গীতে ছাত্র সমাবেশ

বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে এ সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী […]

বাগদান সারলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিয়ে সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী ব্যারিস্টার নুসরাত খান।শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি বলেন, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বাগদান ওআংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়।ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার […]

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমাধান : গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী শাসনব্যবস্থা কায়েম হবে। ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হয়ে যাবে।শনিবার (১১ অক্টোবর) সকালে পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনের পূর্ব পাশে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় […]

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশে এবারও শীর্ষে বাংলাদেশ

ইউরোপে অবৈধ পথে সামগ্রিক অভিবাসন ২২ শতাংশ কমলেও, মধ্য ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশকারীদের তালিকায় আবারও শীর্ষে রয়েছে বাংলাদেশের নাগরিকরা। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রনটেক্সের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন ৫০ হাজার ৮৫০ জন বাংলাদেশি, যা গত বছরের তুলনায় ২ […]

গাজা টাস্ক ফোর্সে যোগ দিতে প্রস্তুত তুরস্ক

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের ওপর অর্পিত যে কোনো মিশন গ্রহণ করতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) এ তথ্য জানায় মন্ত্রণালয়টি।দেশটির বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, তুর্কি বাহিনী গাজা টাস্ক ফোর্সে যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বলেন, ‘বিশ্বব্যাপী শান্তি […]