জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ

ইসরায়েলে বাধ্যতামূলক সেনা বাহিনীতে নিয়োগের বিরুদ্ধে প্রায় ২ লাখ হেরেদি (অতিধর্মপ্রাণ) ইহুদি জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) এ বিক্ষোভ ‘মিলিয়ন ম্যান প্রটেস্ট’ নামে পরিচিতি পায়। বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর টাইমস অব ইসরায়েলের।শহরের কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনে উঠে থাকা […]
সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান গ্রেপ্তার

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। চ্যানেল […]
সাত বিয়ে করা নারীর ফাঁদে বিচারক

সরকারি চাকরিজীবীদের টার্গেট করে বিয়ে। কিছু দিন না যেতেই করেন যৌতুক ও ধর্ষণ মামলা। যার প্রতারণার শিকার খোদ এক বিচারক। ঢাকার নারী শিশু নির্যাতন আদালতে খোঁজ মিলেছে সেই নারীর। আর হাইকোর্টে মামলা করতে এসে ভুক্তভোগী বিচারক জানান, বিয়ের সাতদিনের মাথায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলার কথা। যদিও সেই নারী কথা বলতে রাজি হননি।এই নাটকে মোশাররফ করিমের […]
আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ ও রুপা, জেনে নিন বাজারদর

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩১ অক্টোবর) থেকে এ দাম কার্যকর করা হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় স্থানীয় বাজারে নতুন দাম সমন্বয় করা হয়েছে।নতুন মূল্যানুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের […]
ডিসেম্বরে দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ নারী দল

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী মধ্য ডিসেম্বর ভারতে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে। ইতোমধ্যে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সূচি চূড়ান্ত করার আলোচনা চলছে।সম্ভাবনা রয়েছে- সিরিজের ম্যাচগুলো কলকাতা ও কটকে […]
শুরু হচ্ছে এশিয়া কাপের নতুন আসর, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

এশিয়ার দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে নতুন এক টুর্নামেন্টের। যার নাম ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। শুক্রবার (৩১ অক্টোবর) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের অফিসিয়াল সূচি ঘোষণা করেছে।টুর্নামেন্টে অংশ নেবে মোট আট দল। তারা হলো- বাংলাদেশ এ, ভারত এ, পাকিস্তান এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ, আরব আমিরাত, ওমান ও হংকং চায়না। বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নেবে ‘এ’ […]
মারা গেছেন বিখ্যাত অভিনেতা উজাইর আব্বাসি

বিখ্যাত পাকিস্তানি টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা উজাইর আব্বাসি মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা পরিচালক ও প্রযোজক শামুন আব্বাসি। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন তিনি।সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, শামুন আব্বাসি চাচার মৃত্যুর তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার প্রিয় চাচা, আমার অনুপ্রেরণা, আমার বন্ধু, আমার পথপ্রদর্শক আমাদের সবাইকে ছেড়ে চলে […]
স্বর্ণালংকার চুরির অভিযোগে অভিনেত্রী রূপা গ্রেপ্তার

কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের ছোটপর্দার আলোচতি-সমালোচিত অভিনেত্রী রূপা দত্ত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বড়বাজার নন্দরাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কলকাতার পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটা করছিলেন অভিনেত্রী রূপা। এ সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও […]
পরীক্ষার ফি কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের কথা বিবেচনায় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্য প্রাথমিক […]
মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

মেডিকেলে ভর্তির ক্ষেত্রে নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নতুন নীতিমালা অনুযায়ী, এবার ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি এসএসসি ও এইচএসসির জিপিএ মোট ১০০ নম্বরের হিসাবে নির্ধারণ করা হবে। একই দিন অভিন্ন প্রশ্নের ওপর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ […]