গাজীপুরের পূবাইলে মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের পূবাইল থানাধীন হাড়ি বাড়িরটেক এলাকায় ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নীচে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।পূবাইল […]
গাজীপুরের গাছা থানা এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, মুলহোতাসহ গ্রেফতার-২

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বন্ধুকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। পুলিশ এ ঘটনায় জড়িত মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে।নিহত যুবকের নাম মারুফ (২৩)। তিনি মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৫)। তিনি একই এলাকার আতাউল্লাহর ছেলে। […]
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ

ভারতের আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশ পক্ষের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, তা সমাধানে দুই পক্ষ আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে।ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিটি ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। কিন্তু কোন কোন ব্যয় উপাদান কীভাবে হিসাব হবে, তা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে।আদানি […]
প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই: সারজিস

প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।মঙ্গলবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।পোস্টে সারজিস লিখেছেন, ‘প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে […]
চিকিৎসক স্ত্রীকে হত্যা করে প্রেমিকাকে বার্তা: ‘তোমার জন্য আমার স্ত্রীকে শেষ করেছি’

ভারতের বেঙ্গালুরুতে চর্মরোগ বিশেষজ্ঞ স্ত্রীকে হত্যার পর সার্জন স্বামী তার প্রেমিকাকে একটি বার্তা পাঠিয়েছিলেন, যেখানে তিনি বলেন, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে হত্যা করেছি।’ পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য। পুলিশ জানিয়েছে, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্যও রেকর্ড করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (৪ নভেম্বর) এনডিটিভির খবরে বলা […]
আজ পছন্দের মেয়র বেছে নেবেন নিউইয়র্কবাসী, নির্বাচন ঘিরে যা জানা যাচ্ছে

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্ক সিটির ভোটাররা তাদের পরবর্তী মেয়র কে হবেন তা নির্বাচন করবেন। এর মধ্য দিয়ে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থীঅ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার মধ্যে দীর্ঘ প্রচারণার সমাপ্তি ঘটবে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সমাজতান্ত্রিক মতাদর্শের ৩৪ বছর বয়সী মামদানির নাটকীয়ভাবে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের পরের মাসগুলোতে তার ভিত্তি আরও বাড়ানোর চেষ্টা […]
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের ৭ম দিনের শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।এদিন আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. […]
বাজুসের নতুন সহ-সভাপতি হলেন মো.ইকবাল হোসেন চৌধুরী

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী,ব্যাংক, বিমা, শিপিং সহ নানা সংগঠনের নেতৃত্ব দেয়া, জেসিএক্স ডেভেলপমেন্ট এর এমডি,জেসিএক্স হসপিটালিটির পরিচালক,জেসিএক্স গোল্ড এন্ড ডায়মন্ড এর স্বত্ত্বাধিকারী, বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক,বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বাজুস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। […]
হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি রিয়াল, বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি

রাতে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে নামেব রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু রাত ২টায়। একই সময়ে আরেক বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দিবে পিএসজি। এছাড়া মাদ্রিদের আরেক জায়ান্ট অ্যাথলেটিকোর মুখোমুখি হবে রয়্যাল ইউনিয়ন। জুভেন্টাসের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। টটেনহ্যামের মুখোমুখি কোপেনেহগেন। তার আগে রাত পৌনে ১২টায় স্লাভিয়া প্রাগের বিপক্ষে লড়বে আর্সেনাল।লিভারপুলে জন্ম। ফুটবলে হাতেখড়িও এই ক্লাবের হয়ে। যেখানে […]
বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নেই শিল্পীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ নির্বাচনকে কেন্দ্র করে বেশ উদ্দীপনা দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। এ কারণে গত কয়েক মাস […]