রাতে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে নামেব রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু রাত ২টায়। একই সময়ে আরেক বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দিবে পিএসজি। এছাড়া মাদ্রিদের আরেক জায়ান্ট অ্যাথলেটিকোর মুখোমুখি হবে রয়্যাল ইউনিয়ন। জুভেন্টাসের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। টটেনহ্যামের মুখোমুখি কোপেনেহগেন। তার আগে রাত পৌনে ১২টায় স্লাভিয়া প্রাগের বিপক্ষে লড়বে আর্সেনাল।
লিভারপুলে জন্ম। ফুটবলে হাতেখড়িও এই ক্লাবের হয়ে। যেখানে কাটিয়েছেন দুই দশকেরও বেশি সময়। রিয়ালে যোগ দেবার পর প্রথমবার অ্যানফিল্ডে ফিরছেন আলেকজান্ডার-আর্নল্ড। তবে এবার শত্রু বেশে।
প্রিয় ঠিকানা এবার হয়ে ওঠতে পারে ভয়ংকর। যে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন, গ্যালারী থেকে তাদেরই দুয়োধ্বনি আর ক্ষোভের শিকার হতে পারেন আলেকজান্ডার-আর্নল্ড।
রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড বলেন, যেভাবেই আমাকে গ্রহণ করা হোক না কেনো, তা সমর্থকদের সিদ্ধান্ত। আমি সবসময়ই এই ক্লাবকে ভালোবাসব। লিভারপুলের প্রতি আমার অনুভূতি বদলাবে না। সেখানে এমন কিছু স্মৃতি আছে যা আজীবন আমার হৃদয়ে থাকবে।
মাদ্রিদ থেকে লিভারপুলে গিয়ে ক্ষণজন্মা দিযোগো জোতার প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেনি লস ব্লাঙ্কোরা। কোচ জাবি আলোনসোর সঙ্গী আলেকজান্ডার-আর্নল্ডসহ পুরো দল। হাইভোল্টেজ ম্যাচের আগে নতুন করে ইনজুরি যুক্ত হয়েছে রিয়াল শিবিরে। কারভাহাল, রুডিগারদের সঙ্গে লিভারপুলের বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড মাস্তানতুয়োনো।
গেলো জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরেছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচের পর থেকে অপ্রতিরোধ্য জার্মান জায়ান্ট। টানা ১৫ ম্যাচ জিতে উড়ছে বাভারিয়ানরা।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, আমার মনে হয় ক্লাব বিশ্বকাপের মতোই ম্যাচটি হবে। একইরকম তীব্র লড়াই হবে। দু’দলের জন্যই যা আকর্ষণীয়। তারা সবসময়ই শক্তিশালী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টানা ১৫ জয় অবিশ্বাস্য।
সেই ম্যাচ থেকেই প্রেরণা নিতে পারে লুইস এনরিকে। তার জন্য আরও স্বস্তির খবর উসমান দেম্বেলের ফিটনেস। ইনজুরিমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য জন্য প্রস্তুত এ ফরাসী তারকা।
Leave a Reply