বাসা থেকে অভিনেত্রী রাইবেনা গ্রেপ্তার

ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন থাইল্যান্ডের বহুল পরিচিত অভিনেত্রী রাইবেনা ইন্তাচাই। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ব্যাংককের ওয়াথানা জেলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিন ব্যাংককভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জালিয়াতিপূর্ণ ঋণ নেয়ার অভিযোগে রাইবেনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করবে অপরাধ দমন বিভাগ।অর্থনৈতিক অপরাধ দমন […]
রাবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে রাকসু ও হল সংসদ প্রতিনিধিদের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট মিটিং চলছে। এমন সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের অপসারণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনেই অবস্থান নেন রাকসু ও হল সংসদের প্রতিনিধিরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিন্ডিকেট মিটিং শুরু হয়। রাত ৮টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন রাকসু ও হল সংসদের প্রতিনিধিরা। পরে রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন […]
সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

তিন দফা দাবি আদায়ে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। অসংখ্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা, এতে বন্ধ রয়েছে চলমান বার্ষিক পরীক্ষা।সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো—দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। […]
টিকটকে যুক্ত হচ্ছে নতুন ফিচার, যেসব সুবিধা থাকবে

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এআই নির্ভর কনটেন্ট শনাক্ত ও নিয়ন্ত্রণে নতুন হালনাগাদ এনেছে। স্বচ্ছতা বাড়ানো এবং দায়িত্বশীলভাবে এআই ব্যবহারে উৎসাহ দিতে এ পরিবর্তনগুলো পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। দ্য ভার্চ থেকে জানা যায়, নতুন আপডেটে ‘ম্যানেজ টপিকস’–এ যুক্ত হচ্ছে একটি বিশেষ সেটিং, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ‘ফর ইউ’ ফিডে কতটুকু এআই হিচড তৈরি কনটেন্ট দেখতে চান, তা […]
ফেসবুকে সমন্বিত রিভিউ আক্রমণ, আ.লীগপন্থি ১ হাজার অ্যাকাউন্ট শনাক্ত

দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম সম্প্রতি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করার পর তাদের ফেসবুক পেজে হঠাৎ করেই নেমে আসে নেতিবাচক রিভিউয়ের বন্যা। প্রযুক্তি ও তথ্যপ্রবাহবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাই উদ্যোগ ‘ডিসমিসল্যাব’–এর সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সামাজিকমাধ্যমে সমন্বিতভাবে এমন আক্রমণ চালিয়ে বিভিন্ন পেজের রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে।এক […]
গোসলের আগে না পরে, কখন খাবার খাওয়া ভালো? কী বলছে বিজ্ঞান

খাওয়া ও গোসলের সঙ্গে কম-বেশি সব মানুষেরই সম্পর্ক রয়েছে। যা একজন মানুষের প্রতিদিনই করতে হয়। এসব শ্বাস-প্রশ্বাস ও ঘুমের মতোই গুরুত্বপূর্ণ। তবে খাওয়া ও গোসল দৈনন্দিন স্বাভাবিক কাজ হলেও এ নিয়ে নানা মতামত রয়েছে। একটির সঙ্গে অন্যটি সম্পর্কিত বলে বিশ্বাস অনেকের।খাওয়া ও গোসল অবশ্য সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার ওপর প্রভাব ফেলে। এরপরও অনেকেরই বিশ্বাস, গোসল […]
আমিরাতের জাতীয় দিবসে বন্দিদের মুক্তি, ফ্রি পার্কিংসহ রয়েছে প্রবাসীদের নানা আয়োজন

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস। প্রতি বছরের মতো এইবারও ‘ঈদ আল ইতিহাদ’-এ ২ হাজার ৯৭৩ বন্দিকে মুক্তি করার ঘোষণা দেয়া হয়েছে। ১৯৭১ সালে ব্রিটিশ সাম্রাজ্যের বন্ধন ছিন্ন করে জন্ম নেয়া এই দেশটি আজ বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং বৈশ্বিক অর্থনীতির এক আলোকবর্তিকা হিসেবে সমাদৃত।এই শুভ তিথি উপলক্ষে পুরো দেশ উৎসবের রঙে উদ্ভাসিত। রাজধানী আবুধাবি […]
কনকনে শীতে ৬ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

হিমেল হাওয়ায় প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। ইতোমধ্যে ১১ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশে হানা দিতে পারে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ৬ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এছাড়াও চলতি মাসেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়।ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বরে […]
টঙ্গীতে দোয়ার মধ্যদিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

টঙ্গীর কহরদরিয়া তুরাগ তীরে দোয়ার মধ্যদিয়ে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় লক্ষাধিক মুসল্লি।মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। “আমিন… আমিন…” ধ্বনিতে কম্পিত হতে থাকে সমগ্র […]
হালুয়াঘাটে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলী হোসেন (দাদাভাই) আর নেই

হালুয়াট উপজেলার উত্তর খয়রাকুড়ি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী গোবরাকুড়া আমদানি রপ্তানি কারক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হালুয়াঘাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমনের পিতা আলহাজ্ব আলী হোসেন দাদাভাই সোমবার ঢাকা হাসপাতালে সন্ধ্যা সাতটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাল্লাহে রাজিউন), পরে মরহুমের নামাজের জানাজা আলোকের ঈদগা মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে […]