জাতি আগামী সংসদ নির্বাচন নিয়ে গর্ব করবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেনপ্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক […]

খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ তোলেন।রুহুল কবির রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার […]

পুরো জাতি আজ জিয়া পরিবারের পাশে: বিএনপি নেতা খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অবস্থা শঙ্কামুক্ত নয়। এখনো তাকে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না। তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।’বুধবার (৩ ডিসেম্বর) চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খোকন আরও […]

গাজায় ফের ইসরাইলি হামলা

যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরাইল ট্যাংক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি, বাড়ছে হতাহত ও ধ্বংসযজ্ঞ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।গাজার চিকিৎসা সূত্র জানায়, […]

১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

বিশ্বের ১৯টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না।এই সিদ্ধান্ত কার্যকর হলো এমন ১৯ দেশের নাগরিকদের ওপর, যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। এতে অভিবাসন প্রক্রিয়ায় […]

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

টানা ক্ষমতাকালীন সময়ে টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা ২৩ মিনিটে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ‘বাংলাদেশ জেল–প্রিজন ভ্যান’ লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা […]

গুমের মামলায় শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

গুম ও নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমদে সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।এর আগে সকালে ঢাকার সেনা নিবাসের সাব জেল থেকে ১০ সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালর হাজির করা হয়। গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক […]

টানা ২ দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে টানা ২ দফা বৃদ্ধির পর এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৩ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। […]

অনুমতি ছাড়া তেলের দাম বৃদ্ধি করল ব্যবসায়ীরা, ব্যবস্থা নেয়ার কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা

ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনও সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকে এ তথ্য জানান তিনি।বাণিজ্য উপদেষ্টা বলেন, আধা ঘণ্টা আগে জেনেছি তারা তেলের দাম বাড়িয়েছে। এভাবে তারা সামগ্রিক একত্রিত হয়ে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর কোনো আইনগত ভিত্তি নেই। বাণিজ্য মন্ত্রণালয় আলোচনা করে […]

লাতিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব

লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় নামে। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) পৌঁছেছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। আর্জেন্টিনা-ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল ও স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশ এই তিন দলকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তরুণদের রোমাঞ্চকর ফুটবল প্রতিযোগিতা।আয়োজকদের তথ্য […]