অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঘৃণা তৈরি করতে হবে: ড. সালেহউদ্দিনের

ভবিষ্যতে যেন দুর্নীতি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ জন্য প্রতিরোধমূলক পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতের দুর্নীতিবাজদের কঠোর শাস্তি নিশ্চিত […]

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপন করছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ-২০২৫ পালন করছে। প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। ভ্যাট নিবন্ধনকে বিশেষ গুরুত্ব দিয়ে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দিবএ প্রতিপাদ্যের আলোকে ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন […]

শেখ হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যা-গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এরপর একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেন পুলিশ সদস্যরা।এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের […]

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান।সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।এর আগে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। এ সময় তার সঙ্গে […]

আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ সাকিব

আইপিএলে মিনি নিলামকে সামনে রেখে ড্রাফটে নাম লিখিয়েছিলেন ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার। এর মধ্যে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নেই সাকিবের নাম। এই তালিকায় থাকা ৩৫০ জনের মধ্যে আছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। মিনি নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটারকে নিতে পারবে আইপিএলের ১০ দল। তথ্য এনডিটিভির।মিনি নিলামের […]

সানি লিওনের ছবি পোস্ট করে আলোচনায় অশ্বিন

ভারতের স্পিন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ক্ষুরধার বক্তব্য কিংবা কোনো কিছু নিয়ে বিশ্লেষণের জন্য আলোচনায় থাকেন তিনি। তবে এবার তিনি আলোচনায় এক্সে (পূর্বে টুইটার) ভারতীয় অভিনেত্রী সানি লিওনের একটি ছবি শেয়ার করে। যা ভারতীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক্সে দুইটি ছবি কোলাজ করে শেয়ার করেন অশ্বিন। যার একপাশে […]

জিম থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবলে টেলিভিশন অভিনেতা

টেলিভিশন অভিনেতা ও বিগ বস ওটিটির সাবেক প্রতিযোগী জিশান খান মুম্বাইয়ের ভারসোভায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে জিম থেকে বাড়ি ফেরার সময় তার গাড়িটি বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে। ওই গাড়িটিতে একজন প্রবীণ দম্পতি ছিলেন।দুর্ঘটনাটি ভয়াবহ হলেও কেউই গুরুতর আহত হননি। […]

শুটিং করার সময় অক্সিজেন লেভেল কমে বিপাকে অক্ষয়

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই ইন্টারনেটে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সিনেমার ঘটনাবলী, চরিত্র, বাস্তব অনুকৃতি আর গান সবকিছু নিয়েই এখন আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ৫ ডিসেম্বর মুক্তির পরদিন থেকেই ভাইরাল হয়ে যায় ‘এফএ৯এলএ’ গানটি। আর এই গানে অক্ষয় খান্নার নাচ আর অভিনয় মুগ্ধ করছে দর্শকে। তবে এই গানটির শুটিং করতে […]

কুবি ভর্তি পরীক্ষায় ১০ দিনে আবেদন ৩৩ হাজারের বেশি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় দশ দিনে আবেদন জমা পড়ছে ৩৩ হাজার ৩০০ চার জন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে।সোমবার (৮ ডিসেম্বর) কুবি ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হয় গত ২৭ নভেম্বর, যা আবেদন চলবে […]

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ

আধিপত্য বিস্তার এবং স্লেজিং-বুলিংয়ের মতো ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের বিজয় ৭১ ও শঙ্খনীল নামের দুটি […]