নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্মরক্ষার্থে করণীয় শীর্ষক কর্মশালা

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষার্থে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরীর ৪র্থ তলায় নবযুগ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।এদিন কর্মশালায় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ভূমিকম্পের ধরণ, পূর্বাভাস, করণীয়, পূর্ব প্রস্তুতি এবং অগ্নিনির্বাপক যন্ত্র […]
৩০ দিন ভেজানো কাজু বাদাম খেলে কী পরিবর্তন ঘটে শরীরে

কাজু বাদাম হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটি উপাদান। এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ করে থাকে। এ কারণে অনেকেই নানাভাবে কাজু বাদাম খেয়ে থাকেন। সবই মূলত উপকারিতার জন্য করা হয়।বাদামটি বিভিন্নভাবে খাওয়া হয়। কেউ শুকনো অবস্থায় হাতের মুঠোয় নিয়ে চিবিয়ে খান। আবার কেউ পানিতে ভিজিয়ে রেখে তারপর খেয়ে থাকেন। ধারণা করা হয়, কাজু […]
ডিসেম্বরের প্রথম ৮ দিনেই রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার

ডিসেম্বর মাসের প্রথম আট দিনেই রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা পর্যন্ত। কাট-অফ রেট ১২২ টাকা ২৯ পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মাসের ১ থেকে ৮ ডিসেম্বর […]
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি […]
বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার

বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরাও তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার। বেগম রোকেয়া কতদূরে এগিয়ে দিয়ে […]
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তারা একান্ত বৈঠকে বসেন।দুপুর ২টার আগে ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার […]
আপাতত ঢাকায় রেখেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে খালেদা জিয়ার হৃদ্যন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে।এছাড়া, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ অন্যান্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তাকে ঢাকায় রেখেই […]
জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে: তারেক রহমান

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, ‘দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া […]
ভারতে আবারও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, টার্গেটে কৃষিপণ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠকে সতর্ক করেছেন যে, তিনি কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করতে পারেন। বিশেষ করে ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানির ওপর এই শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে, কারণ উভয় দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই চলছে।রিপাবলিকান এই নেতা দাবি করেন, […]
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ছড়িয়ে পড়ছে সংঘাত, এ পর্যন্ত নিহত ৭

চার মাস স্থিতাবস্থা চলার পর গত রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতের দু’দিনে ইতোমধ্যে দু’দেশে নিহত হয়েছেন অন্তত ৭ জন।নিহত এই ৭ জনের মধ্যে ৬ জন কম্বোডিয়ার একজন থাইল্যান্ডের। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ সোমবার রাতে সীমান্ত এলকায় […]