বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

সানি লিওনের ছবি পোস্ট করে আলোচনায় অশ্বিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার
???????????????????????????????????????????????

ভারতের স্পিন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ক্ষুরধার বক্তব্য কিংবা কোনো কিছু নিয়ে বিশ্লেষণের জন্য আলোচনায় থাকেন তিনি। তবে এবার তিনি আলোচনায় এক্সে (পূর্বে টুইটার) ভারতীয় অভিনেত্রী সানি লিওনের একটি ছবি শেয়ার করে। যা ভারতীয়দের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক্সে দুইটি ছবি কোলাজ করে শেয়ার করেন অশ্বিন। যার একপাশে সানি লিওন ও অন্য পাশে চেন্নাইয়ের সাধু স্ট্রিটের একটি ছবি। বিভ্রান্ত হওয়ার যথেষ্ট কারণ থাকলেও ভক্তরা দ্রুতই ধরে ফেলেন পোস্টের মর্মার্থ।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অশ্বিনের এই কৌতুকপূর্ণ পোস্টটি ছিল তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে। সানি লিওন ও সাধু স্ট্রিটের প্রথমাংশ একসঙ্গে করলে যেহেতু সানি সাধু হয়, তাই অশ্বিনের এমন কৌতুক।
সম্প্রতি সাধুর ভারতের টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে অভিষেক হয়। সোমবার (৮ ডিসেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। তামিলনাড়ুর হয়ে দ্বিতীয় ম্যাচে নেমেই ৯ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ। সাই সুদর্শনকে (৫৫ বলে অপরাজিত ১০১) সাথে নিয়ে ৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয় পাইয়ে দেন তিনি।
ক্রিকেট ভক্তদের মতে, অশ্বিনের পোস্টটি ছিল ২২ বছর বয়সী এই উদীয়মান অলরাউন্ডারকে উৎসাহ জানানোই। আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন সানি সাধু। অশ্বিনের পোস্টে তার নাম আলোচনায় আসায় তাকে দলে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বাড়তে পারে। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ৩০ লাখ রুপি।
সোমবার শেষ হয়েছে সৈয়দ মুশতাক আলি ট্রফির লিগ পর্ব। সুপার লিগ পর্বে গ্রুপ ‘এ’ থেকে মুম্বাই ও অন্ধ্র, গ্রুপ ‘বি’ থেকে হায়দরাবাদ ও মধ্যপ্রদেশ, গ্রুপ ‘সি’ থেকে পাঞ্জাব ও হরিয়ানা, আর গ্রুপ ‘ডি’ থেকে রাজস্থান ও ঝাড়খন্ড জায়গা করে নিয়েছে। দুটি গ্রুপে ভাগ হয়ে এখন দলগুলো খেলবে সুপার লিগ, এবং দুই গ্রুপের শীর্ষ দল ১৮ ডিসেম্বর পুনেতে ফাইনাল খেলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories