মালয়েশিয়ায় অভিযানে গ্রেপ্তার ২১৮ জনের মধ্যে বাংলাদেশিই অর্ধশতাধিক

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ২১৮ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে অর্ধশতাধিক বাংলাদেশি রয়েছেন।শুক্রবার (৩০ জানুয়ারি) মালয়েশিয়ান গণমাধ্যম বার্নামা নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, অভিযানে ভবনের ছাদে বা বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা অবৈধ বিদেশিদের শনাক্ত করতে অত্যাধুনিক ‘থার্মাল ড্রোন’ প্রযুক্তি ব্যবহার করা হয়। এ সময় ভবনের ছাদে কিংবা […]

ধেয়ে আসছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

সমুদ্রে সৃষ্ট শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায়। ভয়ংকর এ শীতকালীন ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, বিধ্বংসী ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকে […]

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোকপ্রস্তাব গৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভারতের পার্লামেন্টের নিম্ন ও উচ্চ উভয় কক্ষেই শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে। ভারতের প্রধান সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর সেক্রেটারি জেনারেল এ ভাষণের লিখিত অনুলিপি উপস্থাপন করেন।বেগম খালেদা জিয়া […]

৫০তম বিসিএস প্রিলি আজ, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি) । সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। […]

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশটির দূতাবাস সতর্কতা জারি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে […]

নির্বাচনি প্রচারণায় আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় রংপরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনি সফর সফল […]

ফেনীতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জামায়াত আমির

ফেনীতে নির্বাচনি প্রচারণায় গিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আধিপত্যবাদকে বেগম জিয়া কখনও প্রশ্রয় দেননি। তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। সে জায়গা থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান […]

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওতায় মার্কিন বিমানবাহী রণতরী, হুঁশিয়ারি তেহরানের

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসাবের জবাব তাৎক্ষণিক ও বাস্তব সময়েই দেয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আকরামি-নিয়া বলেন, শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া […]

ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন দ্রুত বাড়ছে, ঠিক সেই সময় সামরিক উপস্থিতি আরও জোরালো করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বৃহৎ নৌবহর’ ইরানের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণার পর অঞ্চলটিতে আরও একটি শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। একইসঙ্গে বিমানবাহী রণতরী বহর, উন্নত যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিচ্ছে যে প্রয়োজনে তারা যেকোনও […]

রাজধানী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী এলাকা থেকে ইয়াসমিন (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলীর দনিয়া নুরপুর চিলড্রেন গার্ডেন স্কুল বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। […]