আলোচনা শেষ হতেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র

ইরানি তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা এড়ানোর অভিযোগে ১৪টি সামুদ্রিক জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে এগুলোকে ইরানি তেল পরিবহনে জড়িত একটি “শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর”-এর অংশ বলে দাবি করা হয়েছে।শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও দুই ব্যক্তি ও ১৫টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা […]
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর, ৭৩৭৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা

দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর করেছে। বাংলাদেশ এই প্রথম কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল। বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নিজ নিজ সরকারের পক্ষে […]
২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়নোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়েছে, স্থানীয় […]
পাকিস্তানি বংশোদ্ভূত ৩০ ক্রিকেটার খেলছেন এবারের বিশ্বকাপে, কোন দেশে কত

২০২৬ সালের পুনে গ্র্যান্ড ট্যুর সাইক্লিং প্রতিযোগিতায় কয়েক সপ্তাহ আগে নজরকাড়া আধিপত্য দেখিয়েছিল লি-নিং স্টার দল। বিস্ময়ের বিষয়, সেই দলে উল্লেখযোগ্য সংখ্যক চীনা শীর্ষস্থানীয় সাইক্লিস্টই ছিলেন না। দৃশ্যটা অনেকের কাছেই ফ্রান্সের ২০১৮ ফুটবল বিশ্বকাপজয়ী দলের কথা মনে করিয়ে দেয়। কিলিয়ান এমবাপ্পে থেকে এন’গোলো কানতে ও পল পগবা; ফ্রান্সের সেই সাফল্যের পেছনে ছিল পশ্চিম ও মধ্য […]
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে স্কটল্যান্ডের বার্তা

ভাগ্যের ফেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে ইতালির কাছে হারতে হয়েছিল তাদের। এমনকি জার্সি নামের অপরিচিত দলও পয়েন্ট টেবিলে তাদের ওপরে ছিল। ভাগ্য খোলে, নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে আইসিসি বাদ দিলে।বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই জায়গা পায় স্কটল্যান্ড। বিশ্বকাপের শুরুর দিনে (শনিবার, ৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে […]
ঘেউ ঘেউ করছেন কঙ্গনা, প্রকাশ রাজের ইঙ্গিপূর্ণ মন্তব্য

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত ‘ঘেউ ঘেউ’ করছেন ইঙ্গিপূর্ণভাবে এমন মন্তব্য করেছেন ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ।কয়েক দিন আগে কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে যোগ দেন প্রকাশ রাজ। সেখানে ‘ভিন্নমতকে অপরাধ হিসেবে দেখা! কথা বলার জন্য কাদের জেলে যেতে হয়?’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন এই তারকা।এ অনুষ্ঠানে অস্কারজয়ী ভারতীয় সংগীত তারকা এ আর রহমানকে […]
তরুণীকে ঘরবন্দি করে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার শমীক

ভারতের কলকাতায় এক তরুণীকে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার শমীক অধিকারী। অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লিপুর আদালতে শমীক অধিকারীকে পেশ করা হলে সরকারি কৌঁসুলি জানান, অভিযুক্ত ওই তরুণীকে দিনের পর দিন […]
ইনকিলাব মঞ্চের আন্দোলনে হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে যমুনায় অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের হামলা ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিবসহ বেশ কয়েকজন আহত হওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির জাবি শাখার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা […]
ইউজিসি চেয়ারম্যানস পদক’ পেলেন ইবির সহকারী অধ্যাপক সাহিদা আখতার

প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, এক্সট্রা-কারিকুলার কার্যক্রম ও শৃঙ্খলার মানদণ্ডে সম্মানজনক ‘ইউজিসি চেয়ারম্যানস পদক’-এ ভূষিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার।গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হিট প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি’ কর্তৃক আয়োজিত চার মাসব্যাপী ‘প্রফেশনাল […]
ভোটকেন্দ্র কোথায়? ঘরে বসেই কেন্দ্রের নাম ও নম্বর জানবেন যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপটির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন ভোটাররা।সম্প্রতি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার […]