মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে স্কটল্যান্ডের বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার
????????????????????????????????????????

ভাগ্যের ফেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে ইতালির কাছে হারতে হয়েছিল তাদের। এমনকি জার্সি নামের অপরিচিত দলও পয়েন্ট টেবিলে তাদের ওপরে ছিল। ভাগ্য খোলে, নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে আইসিসি বাদ দিলে।
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই জায়গা পায় স্কটল্যান্ড। বিশ্বকাপের শুরুর দিনে (শনিবার, ৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ছিল বাংলাদেশের। সেখানে আজ মাঠে নামছে স্কটিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী স্কটল্যান্ড। তবে বাংলাদেশের বিরুদ্ধেও সহানুভূতিশীল তারা। খবর সংবাদ প্রতিদিনের।
শুক্রবার ম্যাচের আগের দিন স্কটল্যান্ডের বাঁহাতি স্পিনার মার্ক ওয়াট বলছেন, ‘আমরা সম্প্রতি দু’বার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। তাই আবারও ওদের না হারানোর কোনো কারণ নেই।
বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এই প্রসঙ্গে ওয়াট বলেন, ‘হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ পেয়েছি। আমরা জানতাম না এমনটা হবে। সব কিছু গত ১০ দিনে ঘটেছে। আমরা এমন সুযোগ পেয়ে উত্তেজিত। ভারতে বিশ্বকাপ আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।
তিনি আরও বলেন, অনেকদিন পর আমরা ভারতে খেলছি। আমরা জানি এখানকার উইকেট স্পিন সহায়ক। রশিদ খান, মোহাম্মদ নবির সঙ্গে কথা বলেছি। ওরা এখানে নিয়মিত খেলে। কলকাতায় কীভাবে বোলিং করতে হয় সেই পরামর্শ ওদের কাছে পেয়েছি। তবে আমরা বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বকাপে থাকা উচিত ছিল। উপরের সারির দলকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা সবাই খেলার জন্য প্রস্তুত।
স্কটল্যান্ডের বাঁহাতি এই স্পিনার বলেন, ‘স্কটল্যান্ডে এখন অনেকেই ক্রিকেটের ব্যাপারে আগ্রহী। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসছে। তরুণরা ক্রিকেটকে পেশা হিসাবে বেছে নেওয়ার কথা ভাবছে। ’ তাদের যে হালকাভাবে নেয়া যাবে না সেকথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের হালকাভাবে নেবেন না। আমরা বেশ কয়েকটি অঘটন ঘটিয়েছি।
উল্লেখ্য, স্কটল্যান্ড আইসিসি’র সহযোগী সদস্য। শেষ তিন টি-২০ বিশ্বকাপে বেশ ভালো পাফরম্যান্স করেছে তারা। ২০২৪ বিশ্বকাপে তারা হারায় ইংল্যান্ডকে। সেবার গ্রুপে তৃতীয় হয়েছিল স্কটল্যান্ড। অল্পের জন্য তারা যেতে পারেনি পরের রাউন্ডে। ২০২২ সালে স্কটল্যান্ড হারায় ওয়েস্ট ইন্ডিজের মতো দলকেও। সেবারও তারা অল্পের জন্য সুপার-১২ যেতে পারেনি। আর ২০২১ সালে সুপার-১২ রাউন্ডে উঠেছিল দলটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories