নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ৬ মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। নতুন […]
লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯

লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দীর্ঘদিনের অবহেলা ও জরাজীর্ণ অবকাঠামোকে এই মানবিক বিপর্যয়ের জন্য দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লেবাননের গণমাধ্যমকে সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তবে জীবিত […]
থাইল্যান্ডে নির্বাচনে ভূমজাইথাইয়ের নিরঙ্কুশ জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। এর মাধ্যমে নিজের ক্ষমতা আরও সুসংহত করলেন তিনি। তার নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টির এই বিজয়ে দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে তুলনামূলক স্থিতিশীল সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে।বার্তাসংস্থা রয়টার্স বলছে, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মধ্যে আনুতিন […]
বিয়ের প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত ক্রিকেটার তোফায়েলের জামিন

বিয়ের প্রলোভনে রাজধানীর শুলশানের একটি হোটেলে নিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।রোববার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালত মামলার শুনানি শেষে আগামী ৯ মার্চ ধার্য তারিখ পর্যন্ত ১০ হাজার টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর […]
নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটগ্রহণ পরবর্তী সময়ে সংঘটিত নির্বাচনি অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করতে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি (পাঁচ দিন) সরকার ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই মনোনয়ন প্রদান করে জুডিসিয়ালমনোনয়ন সংক্রান্ত চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য […]
লিভারপুলের বিপক্ষে নাটকীয় জয়, আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল সিটি

শেষ সময়ে পাওয়া এক রুদ্ধশ্বাস পেনাল্টি গোল দেন আরলিং হল্যান্ড। মুহূর্তেই যেন চনমনে হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি শিবির। কারণ এই গোলেই লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পেল পেপ গার্দিওলার শিষ্যরা। তাতে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল সিটি।রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে লিভারপুলকে প্রথমে এগিয়ে নিয়েছিলেন ডমিনিক সবোসলাই। তার […]
আইসিসির অনুরোধে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার বয়কটের নির্দেশ দিয়ে রেখেছে জাতীয় দলকে। তবে এই সিদ্ধান্ত থেকে ফেরাতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থার অনুরোধে এবার আগামী এক-দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম […]
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ

রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ প্রকাশ করা হয়। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশিত হয়।খসড়া অধ্যাদেশে সাতটি […]
প্রাথমিকের ফল প্রকাশ: শিক্ষক হিসেবে চূড়ান্ত সুপারিশ পেলেন ১৪৩৮৪ জন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা […]
অভিনয়শিল্পী সংঘের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, তাদের কোনো সদস্য যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন বা রাজনৈতিক মতামত প্রকাশ করেন, তবে তার দায়ভার পুরোপুরি ব্যক্তির উপর থাকবে। সংগঠনটি এ বিষয়ে কোনোভাবেই দায়ী হবে না।সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি […]