বাংলাদেশকে খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বলেছেন, আমরা বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বাংলাদেশকে তার জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছি।সোমবার (২ মার্চ) মন্ত্রীর সচিবালয়ের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা কৃষি, প্রাণিসম্পদ, পারস্পরিক আমদানি-রপ্তানি […]

ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

প্রায় তিন বছর আগে মুন্সিগঞ্জের পূর্ব রাখি গ্রামে শ্যামল বেপারী হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পাশাপাশি আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শ্যাম সুন্দর মঙ্গলবার (৩ মার্চ) রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহাদাত বেপারী, জাহাঙ্গীর বেপারী এবং ইব্রাহিম বেপারী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মনির চৌকিদার, হায়াতুল […]

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গনহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইটি বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তা তানভীর জোহা। মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তার আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে […]

নতুনভাবে কেউ ছাত্রলীগ হতে চাইলে মেনে নেবো না: সাদিক কায়েম

ঢাকা পলিটেকনিক্যালে হামলায় প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (২ মার্চ) ‍দিবাগত রাতেই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।সাদিক কয়েম বলেন, বহিরাগতরা প্রবেশ করে হামলায় অংশ নিয়েছে। হামলাকারীরা আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। […]

কুবিতে ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শতাধিক শিক্ষার্থী নিয়ে গণ-ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রীতি, সহাবস্থান ও অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক […]

পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানার শাস্তি কম হয়েছে মনে করেন আফ্রিদি

টানা চারটি আইসিসি ইভেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচ জিতলেও শেষ চারে পৌঁছাতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। খারাপ পারফরম্যান্সের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের শাস্তি দিয়েছে।সাধারণত খেলোয়াড় খারাপ খেললে দল থেকে বাদ পড়ার ঘটনা ঘটে। কিন্তু এবার পিসিবি কঠোরভাবে জরিমানার সিদ্ধান্ত […]

স্ত্রী ইকরাকে শেষবার কেন দেখতে এলেন না? মুখ খুললেন আলভী

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ রোববার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহের ভালুকাতে দাফন সম্পন্ন হয়। স্ত্রীর শেষ বিদায়ের মুহূর্তেও তাকে দেখতে আসেননি অভিনেতা―যা নিয়ে সমালোচনা ও চর্চার মুখে পড়েছেন আলভী।এবার এ ব্যাপারে মুখ খুললেন ছোটপর্দার আলভী। সোমবার (২ মার্চ) সন্ধ্যার পর সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রায় ত্রিশ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। […]

বর্ণবাদ ইস্যুতে নতুন আইন তৈরির পরিকল্পনা করছে ফিফা

বর্ণবাদ ইস্যুতে নতুন আইন তৈরির পরিকল্পনা করছে ফিফা। মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বললেই কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ফুটবলারদের, যা লাল কার্ড পর্যন্ত গড়াতে পারে। ফুটবল বিশ্বকাপ থেকেই এই নিয়ম চালু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।ফুটবলে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে বর্ণবাদ ইস্যু। নানা সময়ে প্রতিপক্ষকে হেয় করতে কিছু ফুটবলার […]

ইকরার ফেসবুক আইডি হঠাৎ উধাও, মুছে ফেলা হয়েছে চ্যাটিং

অভিনেতা জাহের আলভীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে ‘আত্মহত্যা’ করেছেন তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার (১ মার্চ) বিকেলে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় অবশ্য আলভী ও তার মা-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার।এদিকে সোমবার (২ মার্চ) দুপুরে জানা গেল, ইকরার ব্যবহার করা সোশ্যাল […]

নিরাপত্তা জোরদারে ইনস্টাগ্রাম, যেসব সার্চে অভিভাবকরা নোটিফিকেশন পাবেন

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম কিশোর–কিশোরীদের সুরক্ষা জোরদার করতে নতুন একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও কিশোর ব্যবহারকারী অল্প সময়ের মধ্যে আত্মহত্যা বা আত্মক্ষতির বিষয়ে একাধিকবার অনুসন্ধান করলে তার অভিভাবককে সতর্কবার্তা পাঠানো হবে।কেবল যেসব অভিভাবক ইনস্টাগ্রামের অভিভাবক পর্যবেক্ষণ ব্যবস্থায় নিবন্ধিত আছেন, তাদের ক্ষেত্রেই এই নোটিফিকেশন পাঠানো হবে। বার্তাটি ইমেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ বা অভিভাবকের […]