মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বর্ণবাদ ইস্যুতে নতুন আইন তৈরির পরিকল্পনা করছে ফিফা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪১ বার

বর্ণবাদ ইস্যুতে নতুন আইন তৈরির পরিকল্পনা করছে ফিফা। মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বললেই কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ফুটবলারদের, যা লাল কার্ড পর্যন্ত গড়াতে পারে। ফুটবল বিশ্বকাপ থেকেই এই নিয়ম চালু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
ফুটবলে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে বর্ণবাদ ইস্যু। নানা সময়ে প্রতিপক্ষকে হেয় করতে কিছু ফুটবলার ও সমর্থকরা বর্ণবাদী আচরণের আশ্রয় নেন। শুরু থেকেই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিল ফিফা। এবার বিষয়টিকে আরও কঠোরভাবে মোকাবিলার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এখন থেকে মাঠে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে মুখ ঢেকে কিছু বললে কঠিন শাস্তি পেতে হতে পারে। দ্য স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে বর্ণবাদবিরোধী এই পরিকল্পনার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, যদি কোনো ফুটবলার মুখ ঢেকে কিছু বলে, তাহলে সেখানে বর্ণবাদী সম্পৃক্ততা থাকার সম্ভাবনা থাকে। সুতরাং এমন কাজের জন্য তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে। মুখ ঢাকার অর্থ হলো, এমন কিছু বলা হয়েছে যা বলা উচিত নয়। তা না হলে আপনি কেন মুখ ঢাকবেন?
তবে অভিযুক্ত খেলোয়াড় দুঃখ প্রকাশ করলে শাস্তি কমানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
ইনফান্তিনো আরও বলেন, রাগের বশে কেউ এমন কিছু করে ফেলতে পারে। কিন্তু পরে যদি সে নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়, তাহলে তার শাস্তি ভিন্ন হতে পারে। আমরা বিকল্প হিসেবে সেটিও বিবেচনা করছি।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বেনফিকা ম্যাচ মূলত ফিফাকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বেনফিকা অধ্যায় শেষ হবে বলে জানিয়েছেন কোচ হোসে মরিনহো।
বেনফিকা কোচ হোসে মরিনহো বলেন, আমি আমার মন্তব্যে স্থির আছি। যদি সে দোষী প্রমাণিত হয়, তাহলে তাকে আমি যেভাবে দেখতাম, সেভাবে আর কখনো দেখব না। আমার এবং দলের সঙ্গে তার সম্পর্ক সেখানেই শেষ হবে।
তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন এই আর্জেন্টাইন ফুটবলার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories