পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী

পরিকল্পিত ও সুশৃঙ্খল জাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের বিত্তবানদের জাকাত যথাযথভাবে দরিদ্র মানুষের কাছে পৌঁছালে তা সামাজিক বৈষম্য কমাতে সহায়তা করবে।শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা […]

কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস

কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে তার বদনাম করা বড় পাপ, এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন বলে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রমনা থানা বিএনপির উদ্যোগে […]

সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির সংসদীয় প্রতিনিধিদের এজন্যই দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।শনিবার (৭ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের সংসদ হবে […]

চাকরির বাজারে বিপর্যয়ের পরই ওয়াল স্ট্রিটে বড় পতন, তেলের দাম ফের সর্বোচ্চ

ইরানে আগ্রাসনকে ঘিরে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব বৈশ্বিক জ্বালানি ও আর্থিক বাজারে তীব্রভাবে পড়তে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারের দুর্বল তথ্য প্রকাশের পরই ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে।শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, গত মাসে যুক্তরাষ্ট্রে নিয়োগের তুলনায় […]

অতর্কিত হামলায় মার্কিন-ইসরায়েলের ১৩টি আকাশযান ভূপাতিত, জেরুজালেমে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১৩টি উন্নতমানের আকাশযান ও ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে তেহরানের হামলায় ভূপাতিত করা হয় এসব আকাশযান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল–আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব ড্রোন ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিহত করা হয়েছেবিবৃতিতে […]

আরব প্রতিবেশীদের কাছে ইরান আত্মসমর্পণ করেছে, আজ হবে ভয়াবহ আঘাত: ট্রাম্প

মার্কিন ও ইসরায়েলি অভিযানের মুখে মধ্যপ্রাচ্যের প্রতাপশালী শক্তি ইরান নতি স্বীকার করেছে এবং প্রতিবেশী আরব দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই দাবি করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আজই ইরানের ওপর এমন ‘ভয়াবহ আঘাত’ […]

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত পাকিস্তানি ব্যবসায়ী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তানি ব্যবসায়ী আসিফ রাজা মার্চেন্টকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল আদালতের জুরি। বিচার চলাকালে জুরির সামনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, মার্কিন নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন মার্চেন্ট। শুনানিতে তিনি স্বীকার করেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামীক রেভল্যুশনারি গার্ডের একজন গোয়েন্দার নির্দেশে তিনি এ […]

হত্যা মামলায় বদির জামিন স্থগিত: চেম্বার আদালত

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন ২০ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।আদালত সূত্রে […]

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন- সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর […]

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: তদন্তে বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক […]