বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

হত্যা মামলায় বদির জামিন স্থগিত: চেম্বার আদালত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৮ বার

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন ২০ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবদুর রহমান বদিকে জামিন দেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। পরে কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, টেকনাফ এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ২০২৪ সালের আগস্টে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories