নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে হাজির হতে সমন জারি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট।রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলার আবেদন করেন রমনা থানা […]

গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণের দাবিতে আইনি নোটিশ

বাজারে হাঁস-মুরগির মতো গরুর জাত ও ধরন (যেমন: দেশি ষাঁড়, সংকর জাত, বয়স্ক গাভী, বকনা) অনুযায়ী গরুর মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৮ মার্চ) জনস্বার্থে এই আইনি নোটিশটি প্রেরণ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ […]

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, শিক্ষার্থীকে হুমকি দেয়ার অভিযোগ জাকসু সদস্যের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে হুমকির অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর এক কার্যকরী সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আলী চিশতি জাকসুর একজন কার্যকরী সদস্য। ভুক্তভোগী সুকান্ত বর্মণ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৫০তম ব্যাচের শিক্ষার্থী।সুকান্ত বর্মণ অভিযোগ করেন, ‘দুটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট […]

মেয়ের হৃদয়বিদারক প্রশ্ন, আমার মাকে কোথায় পাবো

নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দশ বছর বয়সী মেয়ে তাইবার কান্নাজড়িত কণ্ঠে করা প্রশ্ন, আমার মাকে কোথায় পাবো?শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে আসমা সাদিয়া রুনার হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এমন হৃদয়বিদারক কথা বলে তাইবা। এ সময় […]

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখল আফ্রিদি-রিজওয়ানরা

সব অনিশ্চয়তা দূর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ‘মেন ইন গ্রিন’। এরপর সেহরি সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটাররা। সেখান থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তারা।আজ বিশ্রাম শেষে কাল থেকে অনুশীলন শুরু করবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন […]

বিশ্বকাপ শিরোপা জিততে ভারত পিচের পর এবার বদল করল টিম হোটেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজেদের ভাগ্য ফেরাতে চায় ভারত। ফাইনাল ম্যাচের আগে হোম অ্যাডভান্টেজ নিতে তারা বেছে নিয়েছে ভিন্ন ধরণের পিচ। সঙ্গে বদল করেছে টিম হোটেল।বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ভারতের জন্য সৌভাগ্যের প্রতীক হতে পারেনি। গেল ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারানোর পর, এবার সুপার এইটে প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত […]

আমি বেঁচে আছি এবং ভালো আছি: হায়দার হোসেন

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ভক্ত-শ্রোতাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর খবর দাবি করে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। এমনকি কয়েকটি স্বনামধন্য সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে তৈরি করা ভুয়া ফটোকার্ডও সামাজিক মাধ্যমে ঘুরতে দেখা যায়, যা অনেককে বিভ্রান্ত করে।গুজবটি […]

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি করতে স্পাইওয়্যার ব্যবহার করে থাকে সাইবার অপরাধীরা। এটি মূলত এক ধরনের ম্যালওয়্যার, যেটি স্মার্টফোনে থাকা ব্যবহারকারীর তথ্য চুরি করে গোপনেই সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। এজন্য স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম এমন অ্যাপ বা স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন […]

ভিজিট ভিসায় আমিরাত গিয়ে ভিক্ষাবৃত্তি, ভিক্ষুকের ঘরে বিলাসবহুল গাড়ি ও কাড়ি-কাড়ি টাকা

ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। এমনকি ভিক্ষুকের ঘরে মিলছে বিলাসবহুল গাড়ি এবং বিপুল পরিমাণ নগদ অর্থ। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তিবিরোধী এক সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।জানা যায়, দুবাই ও শারজাহ পুলিশের অপরাধ তদন্ত […]

ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

সাপ্তাহিক ছুটির দিন শনিবারও (৭ মার্চ) অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে শপথ নেয়ার পর এ নিয়ে টানা তিন শনিবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন তিনি।প্রধানমন্ত্রীর পাশাপাশি জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিনও তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ […]