বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বকাপ শিরোপা জিততে ভারত পিচের পর এবার বদল করল টিম হোটেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৫ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজেদের ভাগ্য ফেরাতে চায় ভারত। ফাইনাল ম্যাচের আগে হোম অ্যাডভান্টেজ নিতে তারা বেছে নিয়েছে ভিন্ন ধরণের পিচ। সঙ্গে বদল করেছে টিম হোটেল।
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, ভারতের জন্য সৌভাগ্যের প্রতীক হতে পারেনি। গেল ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারানোর পর, এবার সুপার এইটে প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া।
তাই এসব তিক্ত স্মৃতি ভুলে আহমেদাবাদে নতুন ইতিহাস লিখতে চায় সূর্যকুমারের দল। তবে তা কিভাবে?
সেমিফাইনালে ওয়াংখেড়ের যেই উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে, ফাইনালে একই ধরনের পিচে খেলবে ভারত। নরেন্দ্র মোদির সেন্টার উইকেটের মাটি কালো আর লালের সংমিশ্রণ।
ইংলিশদের হারানোর পর এমন পিচ তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন কিউরেটররা। এই উইকেটে ইনিংসে দুশোর বেশি রানও হতে পারে। সঙ্গে ব্যাটারদের পাশাপাশি পেসাররাও পাবেন বাড়তি সুবিধা।
শুধু এখানেই থেমে নেই ভারত। ভাগ্যের চাকা ঘুরাতে হোটেল পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। দেশের গণমাধ্যমের মতে, ২০২৩ বিশ্বকাপ ফাইনাল ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে যে হোটেলে ছিল, সেই হোটেল ত্যাগ করেছে গৌতম গম্ভীরের শিষ্যরা। ফাইনালের আগে তাই অন্য হোটেলে অবস্থান করছে সূর্যকুমারের দল।
সেমিফাইনালের আগেও এমন অদ্ভুতুড়ে সিদ্ধান্ত নেয়ায় সমালোচিত হয়েছিল স্বাগতিকরা। চন্দ্রগ্রহণকে অশুভ প্রভাব মনে করে ৪৫ মিনিট দেরিতে অনুশীলন শুরু করেছিল ভারত

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories