আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেয়ার সুন্দর দিকনির্দেশনা পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে তার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা জানান।নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। […]

ভারতে মাঝ-গঙ্গায় ইফতার আয়োজন, পবিত্রতা ক্ষুণ্নের অভিযোগে গ্রেপ্তার ১৪

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার মাঝনদীতে নৌকায় ইফতার আয়োজন এবং সেখানে চিকেন বিরিয়ানি খাওয়ার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইফতার শেষে খাবারের অবশিষ্টাংশ গঙ্গার পানিতে ফেলে তারা গঙ্গার পবিত্রতা ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নেয়। গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।অভিযোগ অনুযায়ী, নৌকায় […]

লারিজানি হত্যার প্রতিশোধ নিতে অত্যাধুনিক ৪ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলায়মানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে অন্তত চার ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা।আইআরজিসির এক বিবৃতি বলা হয়, লারিজানি এবং তার সহযোগীদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ‘একেবারে কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্রগুলো […]

তাজুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ নিজেই তুলে নিয়েছেন সেই সমন্বয়ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ আনার মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নিজের অবস্থান পরিবর্তন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত।গত ২৫ ফেব্রুয়ারি বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও ৯ মার্চ তিনি ট্রাইব্যুনালে একটি অনাপত্তিপত্র দাখিল করেন। প্রাথমিক অভিযোগে সম্রাট […]

ইরান যুদ্ধের আঁচ লাগেনি স্বর্ণের বাজারে, সামনে দাম বাড়বে নাকি কমবে

ইরান যুদ্ধের জেরে জ্বালানির বাজারে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শেয়ারবাজারও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম অপ্রত্যাশিতভাবে স্থিতিশীল রয়েছে।সাম্প্রতিক দিনগুলোতে স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় ৫ হাজার ডলারের আশপাশে অবস্থান করছে। গত মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ৫ হাজার ১ দশমিক ৩৬ ডলার। আর […]

প্লিজ একটু কথা বলো না, তোমার আর আমার মাঝে যা হবে তা কেউ জানতে পারবে না

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. শাহ ফাসিউল্লাহ অপুর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। বিভিন্ন বর্ষের একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তিনি মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে এবং ফোন করে তাদের বিরক্ত করতেন।ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে যাতায়াতের সময় অভিযুক্ত কর্মকর্তা বিভিন্নভাবে তাদের মোবাইল […]

আন্দোলনের মুখে সরিয়ে দেয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েটের ভিসি হলেন

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও অনশনের মুখে সরিয়ে দেয়ার এক বছর পার হওয়ার আগেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়এর […]

ফাইনালের দুই মাস পর শিরোপা হারাল সেনেগাল, চ্যাম্পিয়ন মরক্কো

ফুটবল বিশ্বে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি। আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ম্যাচের ঠিক দুই মাস পর শিরোপা হাতছাড়া হয়েছে সেনেগালের। জয়ী ঘোষণা করা হয়েছে স্বাগতিক মরক্কোকে।কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) বলেছে, তাদের আপিল বোর্ড সেনেগালকে ফাইনালের অযোগ্য দল ঘোষণা করে রায় দিয়েছে। তাদের অতিরিক্ত সময়ের ১-০ গোলের জয় আপনাআপনি স্বাগতিক দেশ মরক্কোর জন্য […]

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতিমূলক ম্যাচ বাতিল হয়েছে। সেই ফাঁকা সূচিতে এবার গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।২০২৬ বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে এটিই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার ম্যাচের সূচি ও প্রতিপক্ষ জানিয়েছে। কোন মাঠে খেলা হবে, সেটা এখনও […]

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে চমক দিলেন টম হল্যান্ড

হলিউড তারকা টম হল্যান্ড জানালেন একেবারে নতুন চমকের কথা। তার অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর ট্রেলার প্রকাশে এবার দেখা যাবে ভিন্নধর্মী উদ্যোগ যা আগে কখনও হয়নি। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় টম হল্যান্ড জানান, এই ট্রেলার লঞ্চে সরাসরি যুক্ত থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। অর্থাৎ, প্রচলিত নিয়মে একসঙ্গে ট্রেলার প্রকাশ না করে, ধাপে ধাপে ট্রেলারের অংশ […]