সবচেয়ে বড় ফ্লোটিলা ঘোষণা, থাকছেন গ্রেটাসহ আরও যারা

যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছাতে নতুন করে বড় ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। সংগঠনটি জানিয়েছে, এবার তারা ‘এ পর্যন্ত সবচেয়ে বড় মিশন’ পরিচালনা করতে যাচ্ছে, যেখানে ১০০টি নৌযান পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং এর পাশাপাশি থাকবে স্থলভিত্তিক কর্মসূচিও। খবর আল জাজিরার।এই নতুন মিশনের ঘোষণা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন পরিবেশকর্মী গ্রেটা […]
আকাশপথে হাজার কিলোমিটারের ‘গন্তব্যহীন’ ফ্লাইট হঠাৎ বাড়ল কেন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক বিমান চলাচলে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে। ইরান যুদ্ধের জেরে দেখা দিচ্ছে ‘ফ্লাইটস টু নো-হোয়ার’ বা গন্তব্যে না পৌঁছে মাঝ আকাশ থেকে ফিরে আসা ফ্লাইটের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এমিরেটস-এর লন্ডন থেকে দুবাইগামী ফ্লাইট ইকে১০ সৌদি আকাশসীমায় থাকা অবস্থায় গন্তব্যে ড্রোন হামলার খবর পেয়ে হঠাৎ ফিরে যায়। শেষ পর্যন্ত এটি ৯ হাজার […]
টিভিতে আজকের (১৯ মার্চ) খেলা

খেলাপ্রেমীদের জন্য আজ রয়েছে জমজমাট ফুটবল সূচি। সকালে নারী এশিয়ান কাপ দিয়ে দিনের খেলা শুরু হলেও বিকেল ও রাতে ইউরোপা লিগের একাধিক হাইভোল্টেজ ম্যাচে জমে উঠবে টিভির পর্দা। বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারে দিনভর উপভোগ করা যাবে এসব উত্তেজনাপূর্ণ লড়াই।নারী এশিয়ান কাপ (ফুটবল)উজবেকিস্তান-ফিলিপাইনসকাল ৯টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাডতাইপে-উত্তর কোরিয়াবেলা ৩টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাডইউরোপা লিগলিওঁ-সেল্তা ভিগোরাত […]
ধুরন্ধর টু’ সিনেমার পাইরেসি ঠেকাতে আদালতের নিষেধাজ্ঞা

মুক্তির আগেই পাইরেসির শঙ্কা তাই আগেভাগেই আইনি সুরক্ষা পেল বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (ধুরন্ধর ২)। অবৈধ সম্প্রচার ও অনলাইন স্ট্রিমিং ঠেকাতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে মাদ্রাজ হাইকোর্ট।আদালতের বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তি এক আদেশে একাধিক ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও কেবল অপারেটরকে নির্দেশ দিয়েছেন, কোনোভাবেই যেন সিনেমাটি অবৈধভাবে প্রচার বা স্ট্রিমিং না করা হয়। […]
ঈদের ছুটিতে সেবা নিশ্চিতে হাসপাতালগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।নির্দেশনাগুলো হলো—১. জরুরি বিভাগে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।২. জরুরি বিভাগ ও […]
হোয়াটসঅ্যাপে কী করছে শিশুরা, নিরাপত্তা-নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা চালু

শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা এখন বিশ্বজুড়ে বড় আলোচনার বিষয়। স্মার্টফোনের সহজলভ্যতার কারণে অনেক কম বয়সী ব্যবহারকারীও মেসেজিং অ্যাপ ব্যবহার করছে। এই বাস্তবতা মাথায় রেখে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করার উদ্যোগ নিয়েছে। নতুন এই ব্যবস্থায় অভিভাবকের অনুমতি ও নিয়ন্ত্রণ ছাড়া শিশুরা অ্যাপটি ব্যবহার করতে পারবে না।নতুন ফিচারের মাধ্যমে অভিভাবকরা সন্তানের […]
সিডনিতে আন্তর্জাতিক নারী দিবস ও ঈদকে ঘিরে ‘হেনা অ্যান্ড হেরিটেজ’ উৎসবের উদ্বোধন

অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন সিটির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণিল বহুসাংস্কৃতিক আয়োজন “হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬” উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ওরান পার্ক লাইব্রেরি হলের স্যান্ডাউন রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বহুসাংস্কৃতিক সংগঠন Multilingual Community & Culture Incorporated (MCAC)–এর […]
বজ্রসহ শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম […]
সংসদে মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম কীভাবে চলবে, নির্ধারণ করল সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি কীভাবে সম্পাদিত হবে, তা নির্ধারণ করে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করে দেয়া হয়েছে।মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা […]
পাকিস্তান-আফগানিস্তান ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও মর্যাদার জন্য গভীর উদ্বেগের কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।জামায়াত আমির বলেন, পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী […]