ঈদের ছুটি শেষ হচ্ছে আজ: মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত ও ব্যাংক-বিমা। টানা সাত দিন ছুটির পর আবারও কর্মচঞ্চল হবে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর।ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল […]
চরিত্রগত সম্পদের অভাবে আমরা প্রত্যাশিত বাংলাদেশ পাচ্ছি না: ডা. শফিকুর রহমান

আমাদের দেশে অনেক সম্পদ রয়েছে। শুধু চরিত্রগত সম্পদের অভাবে আমরা প্রত্যাশিত বাংলাদেশ পাচ্ছি না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের দেশের সন্তানেরা পুরো বিশ্বে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। আমরা মেধাবীদের জাতির নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে চাই।রোববার (২২ মার্চ) বিকেলে নগরীর দক্ষিণ সুরমায় একটি কমিউনিটি সেন্টারে সিলেট […]
ওসমান হাদি হত্যাইনকিলাব মঞ্চের ৬ দফা ঘোষণা

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে আটক আসামিদের দেশে ফেরাতে ১৫ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতিসহ ৬ দফা দাবি উত্থাপন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২২ মার্চ) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা জানিয়েছে সংগঠনটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর […]
ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৪ কঠিন ‘অপশন’, সবগুলোই ঝুঁকিপূর্ণ

ডোনাল্ড ট্রাম্পের ইরান-নীতি অনেকটা তার নিজ রাজ্য ফ্লোরিডার আবহাওয়ার মতো। আপনার পছন্দ না হলে পাঁচ মিনিট অপেক্ষা করুন, বদলে যাবে। গত শুক্রবার (২০ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শিগগিরই ‘শেষ’ হতে পারে। তার মতে, সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জিত হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখলেও তাতে তিনি বিচলিত নন, কারণ আমেরিকা এই জলপথ ‘ব্যবহার’ করে না।কিন্তু […]
নিউইয়র্ক বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর কানাডার মন্ট্রিয়াল থেকে আসা একটি বিমানের সঙ্গে গ্রাউন্ড ভেহিকেলের সংঘর্ষ হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ে ৪-এ অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ উড়োজাহাজের সঙ্গে একটি ফায়ার ইঞ্জিনের সংঘর্ষ ঘটে, এতে বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে এখন উদ্ধার […]
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ৬৫ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১২ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই ক্রুড) ৮৪ […]
যেকোনো সময় মরে যেতে পারি’, হঠাৎ কী হলো নায়িকা মাহির

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন পর্দা থেকে অনেকটাই দূরে। তবে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলে থাকেন। কখনো কখনো ব্যক্তিজীবনের খুঁটিনাটি, ভালো বা মন্দ লাগা কিংবা তিক্ত অভিজ্ঞতার কথাও জানান এ অভিনেত্রী।আলোচিত এ নায়িকা বর্তমানে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সেখান থেকে বিভিন্ন সময় নিজের আবেগ-অনুভূতির কথা […]
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মোখছেদুল কামাল। বিসিবির এ পরিচালক এর আগে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।নতুন দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হলেন আমজাদ হোসেনের, যিনি ২০২৫ সালের অক্টোবর থেকে এ দায়িত্ব পালন করছিলেন। নতুন এই দায়িত্বের পাশাপাশি মোখছেদুল কামাল বিসিবির ওয়েলফেয়ারস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বেও রয়েছেন।মিডিয়া কমিটির […]
জীবনের এই কঠিন সময়ও খোঁজ নেয়নি কেউ : তৌসিফ

একসময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ এখন ভালো নেই। গত তিন-চার বছরে দুইবার হার্ট অ্যাটাক এবং একবার ব্রেন স্ট্রোক করেছেন তিনি। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে স্ট্রোক করে মাথায় আঘাত পাওয়ার পর ২৭টি সেলাই দিতে হয়। এর কিছুদিন পর ব্রেন সার্জারি (মস্তিষ্কে অস্ত্রোপচার) করা হয়।এ সময় শারীরিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জানান―মস্তিষ্কে অস্ত্রোপচারের পর […]
ফেসবুকে কনটেন্ট দিলেই মাসে আয় ৩ হাজার ডলার, মানতে হবে কিছু শর্ত

ফেসবুকে শুধু কনটেন্ট পোস্ট করেই মাসে আয় করা যাবে হাজার ডলার- এমন সুযোগ এখন আর কল্পনা নয়, বাস্তব। কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে মেটার নতুন উদ্যোগে নির্দিষ্ট শর্ত পূরণ করলেই পাওয়া যেতে পারে সর্বোচ্চ ৩ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা) পর্যন্ত আয়। তবে এই সুযোগ সবার জন্য নয় এবং এর সময়সীমাও সীমিত।ভিডিও কনটেন্টের […]