বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৮ বার
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ৬৫ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১২ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই ক্রুড) ৮৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে উভয় ধরনের তেলের দামই ১ ডলারের বেশি কমে গিয়েছিল।
ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের মধ্যে ব্যারেলপ্রতি বর্তমান ব্যবধান ১৩ ডলারের বেশি। এই হার গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, হুমকি ও বাগাড়ম্বরের মতো বিষয়গুলো তেলের বাজারে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তবে এর দীর্ঘস্থায়ী গতিপথ মধ্যপ্রাচ্যের তেল প্রবাহের অবস্থা বিবেচনায় নির্ধারিত হতে থাকবে।
এর আগে শনিবার (২১ মার্চ) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আগেও বেশ কয়েকবার ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories