প্রত্যাবর্তন অনুষ্ঠান দিয়ে কে-পপ জগতে আধিপত্য প্রদর্শন করল বিটিএস

দক্ষিণ কোরিয়ার কে-পপ সুপারস্টার গ্রুপ বিটিএস শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় গোয়াংহওয়ামুন স্কোয়ারে তাদের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টের সমাপ্তি ঘটিয়েছে। যা রাজধানী সিউলের অন্যতম ঐতিহাসিক স্থানটিকে একটি উন্মুক্ত কে-পপ মঞ্চে রূপান্তরিত করেছিল।দীর্ঘ তিন বছর পাঁচ মাস পর গ্রুপের সব সদস্যদের নিয়ে একত্রে এই পারফরম্যান্সটি প্রদর্শন করল বিটিএস। যা তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের একদিন পর […]

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চৈত্রের গরমের মধ্যেই টানা কয়েকদিন ধরে দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখনো ৩৩ ডিগ্রির ঘরেই রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।আবহাওয়াবিদ […]

ফাঁকা কমলাপুর, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কয়েক দিনের তীব্র ভিড়ের পর রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এখন স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকালে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হতে থাকে কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে ট্রেন ছাড়ার কোনো শিডিউল বিপর্যয় হয়নি।সরেজমিনে দেখা যায়, কয়েক দিন আগেও যেখানে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল, সেখানে এখন অনেকটাই […]

প্রবাসীরা কর্মসংস্থানে ফিরে যেতে চাইলে আমরা সহযোগিতা করব: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা যুদ্ধকালীন সময়ে প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের যে ভাই লাশ হয়ে ফিরে এলেন তার পরিবারের জন্য আমরা আর্থিক সহায়তার ব্যবস্থা করে দেবো। শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিবারের কাছে হস্তান্তর […]

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরসহ অনেক স্থাপনাকে এতদিন গুরুত্ব দেয়া হয়নি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরসহ মুক্তিযুদ্ধের অনেক স্থাপনাকে এতদিন গুরুত্ব দেয়া হয়নি। জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত ঐতিহ্যবাহী হিসেবে ঘোষণা দিয়ে সংস্কার করা হবে। শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।জিয়া স্মৃতি জাদুঘরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আমীর […]

ঈদে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: জামায়াতের আমির

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে জামায়াতের আমির বলেন, ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা […]

ইরানে হামলার ইস্যুতে অবস্থান পরিবর্তন করলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গ্যাসক্ষেত্রে ভবিষ্যৎ হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসির।গত রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল আপাতত ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালাবে না। একই সঙ্গে তিনি এই অভিযোগও প্রত্যাখ্যান করেন যে, তিনি […]

২০ দিনে হরমুজ প্রণালি পার হলো যে ৯৯টি জাহাজ, ট্রাফিক কমে গেছে ৯৫ শতাংশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। মার্চ মাসের শুরু থেকে শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত এই প্রণালি দিয়ে মাত্র ৯৯টি জাহাজ চলাচল করেছে বলে বিশ্লেষণে জানিয়েছে বিবিসি ভেরিফাই।তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর দৈনিক জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গেছে। বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র ৫ […]

ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিহাদ (১১) নামে এক কিশোরকে হত্যার অভিযোগের মামলায় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।তাদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও […]

বড় ব্যবধানে কমে দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে আরও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ৭ হাজার ৬৯৮ টাকা ও ৩৫০ টাকা কমানো […]