টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় ৩ যুবক গ্রেপ্তার

শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরের টঙ্গীতে আলোচিত ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব পুলিশ।মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৮), একই এলাকার ঈদগাহ রোডের মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল […]
বিগত সময়ে স্বাস্থ্যখাতে অবহেলার কারণে আইসিইউ সেবার অবস্থা সংকটময় : জুবাইদা রহমান

বিগত সময়ে স্বাস্থ্যখাতে অবহেলার কারণে আইসিইউ সেবার অবস্থা ভয়াবহ সংকটময় বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনিজুবাইদা রহমান জানান, বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা রয়েছে মাত্র […]
জামায়াত আমিরের আসনের সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শন ছাড়াও জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার (১ জুলাই) দিনব্যাপী এই কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর […]
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রস্তুত, যেকোনো সময় ঘোষণা

জামায়াতে ইসলামীর ‘ছায়া মন্ত্রিসভা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছি। এর সাংবিধানিক মর্যাদা না থাকলেও সারাবিশ্বে আছে। সময় হলেই এটি প্রকাশ করবো। বুধবার (১ জুলাই) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।জামায়াত আমির […]
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে […]
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে।বুধবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।রয়টার্সের তথ্যমতে, বুধবার ভোরে লেনদেনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ […]
দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন।বুধবার (১ জুলাই) এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।ওই কূটনীতিক বলেছেন, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের […]
নিয়োগ পরীক্ষায় প্রক্সিসুপ্রিম কোর্টের অফিস সহকারী বরখাস্ত

সুপ্রিম কোর্টের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়ে অন্য ব্যক্তির হয়ে পরীক্ষায় অংশ নিয়ে দণ্ডিত অফিস সহকারী মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অফিস সহকারী পদে কর্মরত আছেন মো. আলমগীর হোসেন। শাহবাগ […]
হলি আর্টিজান হামলার ১০ বছর: আমৃত্যু কারাদণ্ড নিয়ে কারাগারে ৬ আসামি

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ বুধবার। ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি । সেখানে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। পরে কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করে ।নিহতদের মধ্যে ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক […]
রেমিট্যান্সে রেকর্ড গড়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর

রেকর্ড গড়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। পুরো অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরে […]