শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

দুই বছর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।এর অংশ হিসেবে খুব শিগগিরই দুই দেশের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হতে পারে। বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম […]
দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি জনাকীর্ণ ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ২১ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিস-এর (বিচার প্রাসাদ) কাছে এই বিস্ফোরণের ঘটনা […]
সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রাধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। […]
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো […]
রূপকথার বিশ্বকাপে ফেভারিটদের বিদায়ের মিছিল

ফুটবল বিশ্বকাপ কত রঙ ছড়াচ্ছে। কত উত্তেজনার পারদ উড়াচ্ছে। সীমাহীন উৎসবে কত ঢং দেখাচ্ছে। মাঠের সবুজ ঘাসে কিংবা গ্যালারির উল্লাস ট্রাইওন্ডা বলের কারুকার্যে বিশ্বকাপের ফুলে ছড়াচ্ছে সুবাস। দিন যত যাচ্ছে সেই সুবাস তত গাঢ় হচ্ছে। কাঁটা বিছানো পথ পেরিয়ে সেই সুবাস গায়ে মাখিয়ে কেউ পাচ্ছে প্রত্যাশিত ফল। আবার কেউ কেউ সেই কন্টকাকীর্ণ পথ পেরোতে পারে […]
ওতামেন্দির জার্সি চান কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি ক্যাব্রাল

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আলোচনায় কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি ক্যাব্রাল। ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির জার্সি বদল করা যেখানে অনেক খেলোয়াড়ের স্বপ্ন, সেখানে সিডনি বেছে নিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত।স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে সিডনি জানিয়েছেন, ম্যাচ শেষে তিনি মেসি নয়, বরং আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির জার্সি নিতে চান। কারণ, ওতামেন্দির সঙ্গে তাঁর […]
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন, যশোরের ২, কুমিল্লার ১, দিনাজপুরের ১ ও ময়মনসিংহ এক শিক্ষার্থী। এ ছাড়া মাদরাসা বোর্ড ও […]
হোয়াটসঅ্যাপের এক ক্লিকেই তথ্যসহ টাকা চুরি, নিরাপদ থাকবেন যেভাবে

ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণে প্রতারকদেরও অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে এই অ্যাপ। ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি, ফিশিং লিংক, লটারির প্রলোভন কিংবা বিনিয়োগের নামে প্রতারণার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে। অনেক সময় এক ক্লিকেই আপনার তথ্য আর ব্যাংকের টাকা গায়েব হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনক বার্তা চেনার কয়েকটি সহজ […]
হাম উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। […]
তালাক দেয়ার মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার আলী

স্ত্রী জয়নাব আলীকে তালাক দেয়ার দৃশ্য ক্যামেরাবন্দী করে কনটেন্ট তৈরির জন্য তোপের মুখে পড়েছেন পাকিস্তানের আলোচিত টিকটকার আলী হায়দরাবাদী। রেকর্ডকৃত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।টিকটকার আলী তার ভাইদের সামনে বিয়েবিচ্ছেদের ঘোষণা দিয়ে জয়নাবকে বলছেন, ‘আমি আমার ভাইদের সামনে তোমাকে তালাক দিচ্ছি।এ ভিডিওটি ভাইরাল হতেই তার জয়নাব আরেকটি ভিডিও নিয়ে হাজির […]