শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

নিয়োগ পরীক্ষায় প্রক্সিসুপ্রিম কোর্টের অফিস সহকারী বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৬ বার

সুপ্রিম কোর্টের কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়ে অন্য ব্যক্তির হয়ে পরীক্ষায় অংশ নিয়ে দণ্ডিত অফিস সহকারী মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অফিস সহকারী পদে কর্মরত আছেন মো. আলমগীর হোসেন। শাহবাগ থানায় ৫ মে প্রসিকিউশন নম্বর-৩০৯ থেকে উদ্ভূত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের সি.আর মামলায় গত ৫ জুন তারিখের রায় ও আদেশে তাকে ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৭৫ ধারাসহ পেনাল কোড-১৮৬০ এর ৪১৭ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি সুপ্রিম কোর্টে কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়ে অন্য ব্যক্তির ব্যবহারিক অংশগ্রহণ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপস্থিত পরীক্ষা বোর্ডের সদস্যদের সন্দেহজনক মনে হলে তার প্রবেশপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রটি তার নয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারেননি। একপর্যায়ে পরীক্ষা বোর্ডের প্রতিনিধিরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন- তিনি প্রতারণার আশ্রয় নিয়ে অসাধু উপায়ে সরকারি চাকরিতে নিয়োগের চেষ্টা করেছেন এবং তিনি তাদের (পরীক্ষা বোর্ডের প্রতিনিধি) সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করে অসংযত ও উচ্ছৃঙ্খল আচরণ করেন।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, মো. আলমগীর হোসেনের এমন কার্য অফিস শৃঙ্খলা পরিপন্থি এবং অসদাচরণের সামিল ও শাস্তিযোগ্য। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা সমীচীন প্রতীয়মান হওয়ায় অফিস সহকারী মো. আলমগীর হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories