মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মালয়েশিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন’-এর বর্ধিত সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত কমিটিতে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে সভাপতি এবং মোহাম্মদ আখতার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অ্যাস্ট্রো হোটেলে আয়োজিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রাসেল শিকদার। সভা সঞ্চালনা […]
মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেম চালু করেছে হাইওয়ে পুলিশ।এখন থেকে মহাসড়কে যে কোন যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয় ভাবে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড […]
সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সংশ্লিষ্টবিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং […]
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের বরাত দিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান কালবেলাকে বলেন, স্যার, আজ পদত্যাগ করবেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ […]
ব্রিটিশ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, চটল মস্কো

রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ দূতাবাস বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুক্তরাজ্য ইচ্ছাকৃতভাবে সংঘাত আরও বাড়াচ্ছে। এর জন্য লন্ডনকে ‘মূল্য দিতে হবে’।ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের এক প্রতিবেদনের পর সোমবার এ প্রতিক্রিয়া জানায় লন্ডনে রুশ দূতাবাস।সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে রাশিয়ার ভেতরে দূরপাল্লার […]
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় আবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে উঠেছে। […]
ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব

একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসার ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের […]
আমরা কুঁড়ি’র জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে গত ১৩ ও ১৪ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দুই দিনব্যাপী ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা কুঁড়ি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকাসহ সারা দেশ থেকে প্রায় ৫০০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। ১৩ আগস্ট সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটনের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন […]
মিঠুনের নেতৃত্বে অচলাবস্থা কাটছে টালিগঞ্জে, নির্বাচন আসন্ন

রাজ্যে পালাবদলের পর থেকেই টালিগঞ্জ স্টুডিওপাড়ায় অচলাবস্থা। ইম্পা, ফেডারেশনের মতো সংগঠনগুলিতে ‘ঘুঘুর বাসা’ তৈরির অভিযোগ উঠেছিল প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে। তবে নির্বাচনী রেজাল্টের একশো দিন পেরলেও টলিউডের অচলাবস্থা কাটেনি। এবার সেই সমস্যার নিষ্পত্তি করতেই টলিউডে সরাসরি নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নতুন সরকারের।খবর, মাস দুয়েক বাদেই টলিউডের ২৬টি গিল্ডের নির্বাচন হবে। সোমবার নন্দনের বৈঠকে নির্বাচনী নির্ঘণ্টও নির্ধারণ […]
ন্যাশনাল জিওগ্রাফিকের ডকু সিরিজে এবার বাস্তবের লায়ন কিং

অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।কেনিয়ার বিখ্যাত মাসাই মারা অভয়ারণ্যে টানা চার বছর চিত্রায়িত হয়েছে ‘কিও’ নামের এক বন্য সিংহশাবকের জীবন। তার শৈশব থেকে […]