শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হচ্ছে।মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ […]
বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ভারতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছে।ভারতের শিল্প খাতের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উদ্যোগে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা খুঁজে বের করাই এ সফরের প্রধান […]
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে (পরিচিতি নম্বর : ৩১০৭) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, […]
দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম

দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির সময়ে ক্ষমতা নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।এলজিআরডি প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে। […]
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চন্ডাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮আগষ্ট) ভোরে চন্ডাপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন ধরনের […]
দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ

মাগুরার মহম্মদপুর উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়ায় বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে শোকজ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। উপজেলার এবারের দাখিল পরীক্ষার ফলাফলে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এটি।জানা গেছে, বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৪ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় […]
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। […]
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩

গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক […]
ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে সরকার ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।তিনি বলেন, এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাসসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া […]
পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের বরাত দিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, স্যার, আজ পদত্যাগ করবেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান […]