মালয়েশিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন’-এর বর্ধিত সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে সভাপতি এবং মোহাম্মদ আখতার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অ্যাস্ট্রো হোটেলে আয়োজিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রাসেল শিকদার। সভা সঞ্চালনা করেন মোহাম্মদ সাইদুর রহমান সরকার।
সভায় সংগঠনের উপদেষ্টা জাকিরুল ইসলাম খান, সহসভাপতি মো. মহসিন মিয়া, জসিম, মোহাম্মদ জাহাঙ্গীর, মো. সজিব, মো. জয়নাল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মালয়েশিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানো এবং জেলার মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন বলেন, মালয়েশিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে নতুন কমিটি কাজ করবে।
নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply