রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।একই সঙ্গে দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্ধুতপ্রতীম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে।তিনি বলেন, […]

প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় এবং আলহাজ্ব মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজমানের উম্মুল মোমেনীন ওমেন্স অ্যাসোসিয়েশন হলরুমে এ অনুষ্ঠান […]

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় বাজেট হোটেল ও হোস্টেলকে ঘিরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত কথিত যৌন ব্যবসার সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এ ঘটনায় স্থানীয় ও বিদেশি নাগরিকসহ মোট ৫৭ জনকে আটক করা হয়েছে।সেরেমবানের তিনটি স্থানে অভিযান চালায় জেআইএমের পুত্রাজায়া সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা। অভিযানে কুয়ালালামপুরে ইন্দোনেশিয়ার দূতাবাসের (কেবিআরআই) কর্মকর্তারাও […]

২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়ার নেনাস টাউন ইমিগ্রেশন ডিপো থেকে আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২৫৫ জন আটক অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।ফেরত পাঠানোদের মধ্যে ১৭৮ জন ইন্দোনেশিয়ার, ২৮ জন বাংলাদেশের, ২০ জন মিয়ানমারের, ৬ জন কম্বোডিয়ার, ৬ জন নেপালের, ৬ জন পাকিস্তানের, ৪ জন ভারতের, ৩ জন থাইল্যান্ডের এবং ২ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। এ […]

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ টি ধাপ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের প্রতি নির্দেশনা জারি করেছে মানবসম্পদ মন্ত্রণালয়। সোমবার ২৪ আগষ্ট, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।নিয়োগদাতাদের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াটি মোট আটটি প্রধান ধাপে ভাগ করা হয়েছে। এসব […]

আগামী বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সংক্রান্ত প্রস্তাবিত সময়সূচি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।মন্ত্রণালয়ের এক আদেশের আলোকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষা সূচি প্রকাশ করে। সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রকাশিত সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা ১ম পত্রের […]

গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা

বাংলাদেশের প্রকৌশলীদের পেশাগত উৎকর্ষ সাধন, মানোন্নয়ন এবং প্রকৌশল পেশায় বিরাজমান সমস্যাবলি সমাধানকল্পে পদক্ষেপ গ্রহণসহ প্রকৌশলীদের সকল সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানসহ দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের প্রায় সকল সেক্টরের উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে বেশকিছু […]

পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার

পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি কোল্ড স্টোরেজসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে […]

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম রোববারখাদ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন। এ উপলক্ষ্যে তিনি খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।সভায় খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা, সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে অবহিত করা হয়।এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম […]

বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ […]