পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে এ দায়িত্ব বণ্টন করা হয়।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে।পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। তিনি দ্বিপাক্ষিক […]

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গা ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো জানতে চান সারাহ কুক।বৈঠকে রোহিঙ্গা সংকটের নবম […]

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর

গভীর সংকট থেকে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনা এবং দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনে তিন ধাপের কৌশল তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।সরকারের সংস্কার ও উন্নয়নের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর আওতায় এই তিন ধাপ হলো রিকভারি বা পুনরুদ্ধার, রেস্টোরেশন বা পুনঃস্থাপন […]

সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, সব ধর্ম ও মতের মানুষ যাতে নিজের জায়গা থেকে কথা বলতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টায় থাকবো।রোববার দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই ধার্মিক। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মপ্রাণ মানুষের দেশ।তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষ যদি […]

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির

মালয়েশিয়ায় ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির ন্যূনতম মাসিক মজুরি ৩ হাজার ১০০ রিঙ্গিতে উন্নীত করার দাবি জানিয়েছে মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি)।সংগঠনটির মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কর্মীদের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে নতুন এই মজুরি কাঠামো প্রয়োজন।সরকারি সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে এমটিইউসির মহাসচিব কামারুল বাহারিন মনসুর বলেন, আবাসন, খাদ্য, […]

পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মালয়েশিয়ার পেনাং ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর। গত ২২ ও ২৩ আগস্ট পৃথক দুটি স্থানে আয়োজিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক প্রবাসীকে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হয়েছে।বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, পেনাংয়ের এনবিএল মানি ট্রান্সফার ও লিগা মুসলিম হলে […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে গবেষক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন। সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রের শিরোনাম ছিল “Corrections in Microcredit Programs for Productive Outcomes: An Empirical Study on Osmaninagar Upazila […]

নুসরাত হত্যার রায় : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ২ আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া ২ আসামি হলেন, সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৪ আসামি হলেন, উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন […]

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সি -এর ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবদুর রহমান খান (পরিচিতি নম্বর-৭৬৮)-এর […]

মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছে বাংলাদেশী শিক্ষার্থীরা

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১ লাখ ৬৭ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের মাধ্যমে দেশটির অর্থনীতিতে বছরে প্রায় ২০ বিলিয়ন রিঙ্গিত অবদান রাখছেন তারা। এ তথ্য জানিয়েছেন এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোভি তাজউদ্দিন।তিনি বলেন, ইএমজিএসের এক গবেষণায় দেখা গেছে, মালয়েশিয়ায় অবস্থানকালে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী গড়ে প্রতি […]