এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী বেলাল হোসেনের অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি […]
ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটউটের মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় আমিনুল ইসলামের চুক্তির মেয়াদ বাতিল করে নতুন করে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ঢাকা ওয়াসার এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট […]
সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঢাকার সাভারে এক নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত রাতে ও আজ সকালে সাভারের বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।অপরদিকে, […]
বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬

বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন এক্সপো (নাইস) ২০২৬। গবেষণা ও উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক মূল্য সৃষ্টি এবং স্থানীয় প্রযুক্তিকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এ এক্সপোতে স্থানীয় উদ্ভাবক, শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে গবেষণালব্ধ […]
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।তিনি জানান, বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর […]
কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি

সম্প্রতি ঢাকা ক্ল্যাবে ‘মেগা মিউজিক নাইট উইথ ন্যান্সি’ আয়োজনে দর্শক মাতান সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তাকে নিয়ে দারুণ একটি আয়োজন হয়েছে বলে জানান শিল্পী।এ দিকে সম্প্রতি পর পর দুই দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে কনসার্ট বাতিলের বিষয় নিয়েও কথা বলেন তিনি। কনসার্ট বন্ধের এ ঘটনাকে গায়িকা নতুন দেখছেন না বলে মন্তব্য করেন।তার কথায়, কনসার্ট বন্ধ […]
রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।তিনি বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে।স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে […]
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় […]
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দর গুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে।সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে।বৈঠক শেষে […]
ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, ভূমিকে পরিবেশগত ব্যয় হিসেবে নয়, অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজের (ইউএনসিসিডি কপ-১৭) ফাইন্যান্স ডে উপলক্ষ্যে ‘স্বাস্থ্যকর ভূমি ও […]