ইতালিতে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

উৎসবমুখর পরিবেশ ও প্রবাসী বাংলাদেশিদের সর্বস্তরের অংশগ্রহণে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা। গত ২৪ আগস্ট সোমবার রোমের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ‘কাসাল দি মারতিনিয়ানো’য় দিনব্যাপী এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করা হয়। […]

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত

নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং কাউন্টিতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই অঞ্চলের এই সংখ্যা মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৬০ জনে।আল জাজিরার খবরে বলা হয়েছে, বন্যায় নেপালে ৪০৩ জন পর্যটকসহ শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিব্বতের গিরং কাউন্টিতেও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। […]

আল্লাহর রহমতে নিরাপদে আছি: নেপাল থেকে অপু বিশ্বাস

নেপালে অবস্থানরত ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্ত ও স্বজনদের মধ্যে।তবে সেই উদ্বেগের অবসান ঘটিয়ে স্যোশাল মিডিয়ায় নিজের অবস্থার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অপু বিশ্বাস বলেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা […]

মালয়েশিয়ায় অভিযান, ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বিভিন্ন স্থানে অভিবাসনবিরোধী অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত ২৫ আগস্ট থেকে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এর মোট ৪১৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ […]

শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক। সেই সম্ভাবনাকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করতে উচ্চমানের কারিগরি ও ভোকেশনাল শিক্ষা গুরুত্বপূর্ণ।আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরে গুয়াংডং ভোকেশনাল সিটিতে ‘চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা বিনিময়’ অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন।গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড […]

সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে।বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি জানান, তৃতীয় অধিবেশন ৫, ৭ […]

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।তাঁরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।সাক্ষাৎকালে তাঁরা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম […]

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল আজ। মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ স্মরণ করে দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ […]

শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধী ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়নদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় […]

পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে র‌্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে মঙ্গলবার এই রদবদল করা হয়েছে।এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ […]